ইসরাইলের কাছে আরও দুই জিম্মির লাশ হস্তান্তর করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয় লাশগুলো। পরবর্তীতে তা ইসরাইলি বাহিনীর কাছে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি। পরে রাতেই তেলআবিবে ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে নেওয়া হয় নিহতদের লাশ। ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, এ পর্যন্ত ১৫ জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস। মোট ২৮টি লাশ ফেরত দেওয়ার কথা হামাসের। এখনো খোঁজ নেই নিহত ১৩ জনের। অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে বলে জানিয়েছে হামাস। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের।আল-জাজিরার সূত্রমতে, যুদ্ধবিরতি ভেঙে গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে ওইদিনই ৪৫ জনের মৃত্যু হয়। সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরাইল। উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় বাবুর্চি হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
আনোয়ারায় বাবুর্চি হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শওকত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব। Read more

হামে ১৫ জনের মৃত্যু
হামে ১৫ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ পর্যন্ত রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত Read more

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম

এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে Read more

দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি
দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি

ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন Read more

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলো গৃহবধূ
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলো গৃহবধূ

বরিশালে একসঙ্গে পাঁচটি নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক Read more

দৌলতদিয়ায় জনতার হাতে দুই গরুচোর আটক
দৌলতদিয়ায় জনতার হাতে দুই গরুচোর আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে দুই গরুচোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন