কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে।রোববার (২৫মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমীর হামজাকে প্রার্থী ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, এই আসনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পন্ন করলো।এ সময় প্রার্থী মুফতি আমীর হামজা প্রসঙ্গে মোবারক হোসেন বলেন, আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি, তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন সুপরিচিত ব্যক্তি। সুতরাং আমার ধারণা, আপনাদের কাজ করতে আরও সহজ হবে। মানুষের দ্বারে গিয়ে তার কথা (আমীর হামজা) স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবো।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী সংসদে থেকেই সরকারের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ Read more

গৌরীপুরে সরকারি চালের বস্তায় ওজনে কম দেওয়ার অভিযোগ!
গৌরীপুরে সরকারি চালের বস্তায় ওজনে কম দেওয়ার অভিযোগ!

ময়মনসিংহের গৌরীপুরে খাদ্য অধিদপ্তরের হতদরিদ্রদের স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কর্মসূচীর অধীনে ডিলারদের মাঝে দেয়া সরকারি চালের বস্তায় ওজনে কম দেয়ার Read more

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

আগামী জুলাই মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশসেফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই সিরিজের সূচি প্রকাশ Read more

জামালপুর কারাগারে হাজতির মৃত্যু
জামালপুর কারাগারে হাজতির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।কারাগার সূত্রে জানা গেছে, Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব
ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগে প্রথম ম্যাচেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিমান থেকে সরাসরি মাঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন