টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড মদীনাতুল উলুম মাদরাসার পাশের পুকুরে এ ঘটনা ঘটে।নিহত ইয়ামিনের বাড়ি উপজেলার যাদবপুর ইউনিয়নের কলাবাগান এলাকায়। সে ওই এলাকার প্রবাসী আ. করিম মিয়ার ছেলে। ইয়ামিন তার মায়ের সঙ্গে পৌরসভার ৬নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকতেন। সে সোনার তরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে ইয়ামিন ফুটবল খেলতে বের হয়। বেলা ৩টার দিকে তার লাশ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সখীপুর থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, ‘ঘটনা শুনেছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিত্যক্ত জমি এখন দৃষ্টিনন্দন খেলার মাঠ
পরিত্যক্ত জমি এখন দৃষ্টিনন্দন খেলার মাঠ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু হলো একটি নিজস্ব ও সুপরিসর খেলার মাঠের। ১৬ ডিসেম্বর মহান Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই Read more

সিরাজগঞ্জে ছয়টি আসনে ভোটকেন্দ্র ৯২৩ ঝুঁকিপূর্ণ ১৭৮টি
সিরাজগঞ্জে ছয়টি আসনে ভোটকেন্দ্র ৯২৩ ঝুঁকিপূর্ণ ১৭৮টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় মোট ছয়টি আসনে ভোট কেন্দ্র ৯২৩টি এর মধ্যে ১৭৮টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ২৮১টিকে Read more

শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা, বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা, বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের শেষ মুহুর্তে জমে উঠেছে যশোরের শার্শা-বেনাপোলের বাজারগুলো। শেষ মুহূর্তের কেনাকাটায় মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। রং-বেরঙের পোশাক কিনতেই Read more

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান
সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান

২৫ ডিসেম্বর সংবর্ধনা শেষে এভারকেয়ারে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন