আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে আবারও বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি এক রহস্যজনক ফেসবুক পোস্টে ইঙ্গিত মিলেছে তাদের দাম্পত্য জীবনে ফের ভাঙনের সুর বেজেছে! রিয়া মনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে।সেই গুঞ্জনের ভিড়ে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগামধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ করেন রিয়া মনি।এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রিয়া মনিকে। তিনি জানান, তার সংসার করা অবস্থায় হিরো আলম মিথিলা নামের একজনের সঙ্গে পরকীয়ায় জড়ান। সেই নারী তাকে ধর্ষণ মামলাও দিয়েছে। এসব নিয়ে ঝামেলা হলে হিরো আলমকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন রিয়া। তখন আলম সুইসাইডের চেষ্টা করেন। বাধ্য হয়ে হিরো আলমের সংসারে থেকে যান রিয়া। কিন্তু হিরো আলম তার মন্দ চরিত্র বদলাননি বলে দাবি করেন রিয়া মনি।রিয়া মনি বলেন, ‌‘আমি আর নিতে পারছি না। আলম আমাকে বলছে ধ্বংস করে দেবে। তুমি তো নিজে ধ্বংস হয়ে গেলা, পাগলা হয়ে গেলা। মানসিকভাবে ভেঙে পড়ে সবাই উঠে দাঁড়াতে পারে না। তুমি আলম মানসিকভাবে ভেঙে পড়েছো, আমি তোমাকে বাঁচিয়েছি। এখন আমাকে তুমি ধ্বংস করতে আসো। তোমার মতো মানুষ আমাকে কি ধ্বংস করবে। মানুষের ডির্ভোস হয় না। ডির্ভোস হলে কি সম্পর্ক খারাপ হয়ে যায়। তুমি আলম পরকীয়া করেছিলে। সেই নারী তোমাকে ধর্ষণ মামলা দিয়েছে। আমার আল্লাহ যদি থাকে তুমি কিছু্ করতে পারবে না। তুমি সংসার জীবনে সুখি না। সব জায়গায় রাজনীতি চলে না আলম।’হিরো আলমের ৩টা সংসারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তোমাকে ভালোবাসছিলাম। ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে আমি বিয়ে করেছিলাম। তোমার সঙ্গে নাটক করি নাই। তোমার টাকা দিয়ে আমি চলিও নাই। তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছি। সব শেষে ভালো থাকা প্রযোজন সেইটা তুমি থাকতে পারছ না। সেজন্য আমাকে জ্বালাতে এসো না।’তবে হিরো আলমকে তিনি ডিভোর্স দিচ্ছেন কি না সে বিষয়ে কিছু বলেননি রিয়া মনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির
জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির

বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার Read more

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১: যাত্রী কল্যাণ সমিতি
২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১: যাত্রী কল্যাণ সমিতি

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারিয়েছেন, যা ২০২৪ সালের তুলনায় ৬.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।আজ রবিবার (৪ জানুয়ারি) Read more

৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার
৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার

দেশের কৃষি খাতে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের Read more

পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) তারা প্রধান Read more

হরমুজ দ্বীপের কাছে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ দ্বীপের কাছে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। রবিবার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি Read more

হার্ড রকে হতাশ রিয়াল, পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া
হার্ড রকে হতাশ রিয়াল, পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া

যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন