নেত্রকোনায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চার কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ ও জনতা আদর্শ কলেজ, সদর উপজেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ, পূর্বধলা উপজেলায় জোবাইদা জহোরা উদ্দিন সরকার মহিলা কলেজ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপালপুর মডেল কলেজে ১২ জন, জনতা আদর্শ কলেজে ৯ জন, সদর উপজেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ থেকে ২ জন ও পূর্বধলা উপজেলায় জোবাইদা জহোরা উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ৩ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। এই চারটি কলেজ থেকে মোট ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও সকলেই অকৃতকার্য।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার যেখানে ৫১.৫৪ শতাংশ, সেখানে নেত্রকোনা জেলায় পাসের হার মাত্র ৪৭.৩৯ শতাংশ।স্থানীয়রা এই ফলাফল নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করছে, পাশাপাশি যে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ অকৃতকার্য হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সরকার নতুন করে ভাবনার বিষয়টি তুলে ধরেছে অনেকেই।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীম ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফলাফল খারাপ করা ৪টি কলেজসহ কলেজগুলোর বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙা সেতুর বোঝা কাঁধে জনতা, সংস্কারের আশায় প্রহর গুনছে
ভাঙা সেতুর বোঝা কাঁধে জনতা, সংস্কারের আশায় প্রহর গুনছে

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় ও খাল বেষ্টিত দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের কাঠের সেতুটি বৃহস্পতিবার (২২ Read more

ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ
ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় Read more

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে গাছে বেঁধে নির্যাতনের শিকার নারী, মামলা দায়ের
স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে গাছে বেঁধে নির্যাতনের শিকার নারী, মামলা দায়ের

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে স্বামীর বাড়িতে যাওয়ায় এক নারীকে (৩০) গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গাছে বেঁধে Read more

দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৫ Read more

ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া
ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরাইলি Read more

হোটেলের বিল না দিয়েই পালিয়েছে আয়োজকরা, খেলার কথা ছিল সাকিবের
হোটেলের বিল না দিয়েই পালিয়েছে আয়োজকরা, খেলার কথা ছিল সাকিবের

শ্রীনগরে যুব সমাজের উদ্যোগে এবং জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহায়তায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন