এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিরূপ মন্তব্য করায় এলাকাবাসীর জন্য ‘শাস্তি অপেক্ষা করছে’ বলে মন্তব্য করেছেন ক্ষুব্ধ এক ইউপি চেয়ারম্যান। এ মন্তব্য ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির কাজী হানিফ আনসারী এমন মন্তব্য করেন।জানা গেছে, তাঁর দায়িত্বকালীন সময়ে ইউনিয়নের নদীবিধৌত ৯ নম্বর ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ক্ষোভ রয়েছে। স্থানীয়দের মতে, নদীবিধৌত এই ওয়ার্ডটি ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এ নিয়ে স্থানীয় অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন পোস্ট করেন। বিষয়টি চেয়ারম্যানের নজরে এলে তিনি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।নিজের দায়িত্বকালে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন হয়েছে দাবি করে ফেসবুক পোস্টে চেয়ারম্যান লেখেন, ‘চরপার্বতীর ৯নং ওয়ার্ডে রেকর্ড পরিমাণ কাজ করার পরও তারা অকৃতজ্ঞ হওয়ায়, আল্লাহর শুকরিয়া আদায় না করায় তাদের শাস্তি অপেক্ষা করছে।’ বিভিন্ন উন্নয়ন কাজের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পুরো চরপার্বতীর সমপরিমাণ কাজ এই ওয়ার্ডে করেছি। আমার হিতাকাঙ্ক্ষী ভাইদের কাছে এই লেখার প্রচুর পরিমাণ শেয়ার চাই, যাতে জাতি চরপার্বতীর ৯নং ওয়ার্ড়ের মানুষের আসল চেহারা দেখুক, যারা আমাকে বহু মানুষিক কষ্ট দিতেছে, তাদের কাছে গত ৫১ বছরের চেয়ারম্যান মেম্বার কি করেছে তাও জানতে চাই।’এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান কাজী হানিফ আনসারী বলেন, ‘ওই এলাকার উন্নয়নে কোনো অবহেলা করা হয়নি। পাশাপাশি নদীভাঙন রোধে সাধ্যমতো সব চেষ্টা করা হচ্ছে। তবুও একটি মহল মনে করে আমি উন্নয়নের কাজ করছি না। তারা তীর্যক ভাষায় সমালোচনা ও গালিগালাজ করেছে। তাই রাগ-ক্ষোভে এমন স্ট্যাটাস দিয়েছি।’তবে পরবর্তীতে নিজের দেওয়া স্ট্যাটাসের কিছু অংশ সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।এসকে/আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই যুগ পর টাঙ্গাইলে এসডিএসের ৩০ লাখ টাকা ফেরত পেলেন ৬১ গ্রাহক
দুই যুগ পর টাঙ্গাইলে এসডিএসের ৩০ লাখ টাকা ফেরত পেলেন ৬১ গ্রাহক

প্রায় দুই যুগ পর আদালতের মাধ্যমে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) বাংলাদেশের ৬১ গ্রাহককে ৩০ লাখ টাকা Read more

ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে জয়ের ধারা ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার ভুটানকে ৩-০ Read more

কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কায় বিপক্ষে টেস্ট জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ম্যাচ জিতে Read more

টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল
টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল

প্রায় ২শ বছরের পুরনো টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া যৌনপল্লী। এখানে প্রায় ৮শ ঘরে প্রায় পাঁচ শতাধিক   যৌন কর্মীর বসবাস। দেহ Read more

রায়পুরে পারিবারিক বিরোধ মীমাংসার নামে ধর্ষণের অভিযোগ
রায়পুরে পারিবারিক বিরোধ মীমাংসার নামে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ মীমাংসার ঘটনাকে কেন্দ্র করে এক বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত নেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন