বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন ও সংহতি জানান। সরকারি তথ্যবিবরণীর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।  এসময় নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসাও করেন। বৈঠকে সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন চ্যালেঞ্জসমূহ এবং দরিদ্র দেশগুলোর ওপর অসম ও বৈষম্যমূলক প্রভাব বিষয়ে আলোকপাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আন্তোনিও গুতেরেস আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 

"স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, Read more

হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া
হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া

হলিউডে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রশ্ন উঠেছে হলিউডের মূলধারার তারকারা কি তাকে পুরোপুরি আপন Read more

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর আশপাশে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি Read more

চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

ভারতে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন হুইলচেয়ার ক্রিকেট দলের এক সদস্য। নিহত ক্রিকেটারের নাম বিক্রম সিং Read more

মিরসরাইয়ে ১২ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১
মিরসরাইয়ে ১২ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৬টি বিদেশি কাঁচের মদের বোতলসহ আব্দুল কাইয়ুম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন