রংপুরে আবু সাঈদ হত্যা ও সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।এদিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন বলছে, তারা সব আসামির বিচার শুরুর আবেদন জানাবেন।এর আগে গত ২২ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি ও রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।সবশেষ সোমবার আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে পার্ক মোড়ে পুলিশে গুলিতে শহিদ হন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ। গত ৩০ জুন আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত কর্মচারী বদলি
ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত কর্মচারী বদলি

বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও জারিকারক আব্দুর রহিমের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Read more

এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা
এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী হ্যারিকেন মেলিসা জ্যামাইকার ওপর তাণ্ডব চালিয়ে এবার কিউবায় আঘাত হেনেছে। ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৫ কি.মি.) Read more

নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র Read more

আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল
আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল

আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে অভিজ্ঞ সেনেগাল ও স্বাগতিক মরক্কো। রাবাতে অনুষ্ঠেয় এই ম্যাচে একদিকে রয়েছে বর্তমান Read more

পারভেজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে টিনা
পারভেজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে টিনা

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ফারিয়া হক টিনাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন