অংশীজনদের মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষা ভবনের মোড়ে অবস্থান নেন তারা। দুপুরে তারা চার দফা দাবি উপস্থাপন করে এসব পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দেন।শিক্ষার্থীদের দাবিগুলো হলো:১. অংশীজনের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন করে আগামী তিন কর্মদিবসের মধ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির প্রতিশ্রুতি দেওয়া।২. চলমান সব বর্ষের শিক্ষার্থীদের বিনা শর্তে আত্তীকরণের মাধ্যমে ঢাকাবি শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশে স্বীকৃতি দেওয়া।৩. অধ্যাদেশ জারির পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে উপাচার্য, রেজিস্ট্রারসহ সব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা।৪. সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি ও ফেল করানোর হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট অবস্থান ঘোষণা।এর আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারেন সেজন্য ওই এলাকায় ব্যারিকেড বসিয়েছে পুলিশ। অবস্থান কর্মসূচিতে নারী শিক্ষার্থীরাও অংশ নেন।এসময় তারা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’ স্লোগান দেন।জানা গেছে, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাত কলেজের মধ্যে রয়েছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষে লাভবান চাষিরা
চুয়াডাঙ্গায় বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষে লাভবান চাষিরা

বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চুয়াডাঙ্গার চাষিরা। মাচা ব্যবহারের কারণে সবজির লতা ও ফল মাটিতে লেগে Read more

বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক দিনের টানা বিক্ষোভের জেরে বৃহস্পতিবার Read more

রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা
রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা

এশিয়া কাপ সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় Read more

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে
শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। Read more

ইসরায়েলি হামলা: গাজায় আজও নিহত ৬৭
ইসরায়েলি হামলা: গাজায় আজও নিহত ৬৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুইশো। এতে করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন