বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আপনাদের জন্য আমাদের মায়া হয়, আফসোস হয়। শুধু ১৭ বছরের বয়ান দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষা নেননি।’আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে সারজিস আলম লিখেন, ‘ভারতীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময়- আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কি আগামী ভোটে অংশ নিতে পারবে, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক।’বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে এনসিপির এই তরুণ নেতা প্রশ্ন করে বলেন, ‘মহাসচিব সাহেবের কাছে আমার প্রশ্ন- তারা কি ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে আওয়ামীলীগ এবং জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশনের পথ বেছে নিলো ? হাজারের অধিক হত্যা, লক্ষ মানুষের রক্তাক্ত হওয়া সব ভুলে গেল?’তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য আমাদের মায়া হয়, আফসোস হয়। শুধু ১৭ বছরের বয়ান দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষা নেননি। সময় করে বিগত ১৭ বছরে আপনাদের এবং আপনাদের নেতাকর্মীদের কি হাল করা হয়েছিল সেগুলো একটু ঘেঁটে দেখবেন। উপরি পাওনা পেলে মূল্য বোঝা বড় দায়!’প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান তিনি। যদিও বিএনপি দাবি করেছে, ভারতীয় গণমাধ্যমটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে Read more

জামায়াতকে ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
জামায়াতকে ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান Read more

সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা, ১১ ইউপি সদস্য আটক
সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা, ১১ ইউপি সদস্য আটক

সরকারি চাল বিতরণের নামে দরিদ্র নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রতিবাদের Read more

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল Read more

লেস্টারে ফিরেই চমক দেখালেন হামজা
লেস্টারে ফিরেই চমক দেখালেন হামজা

ইংলিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে পোর্টসমাউথের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে লেস্টার সিটি। আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবে ফিরে Read more

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।সোমবার (০৭ জুলাই) স্থানীয় সময় ভোরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন