কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন, পাকুন্দিয়া সরকারি স্কুলের প্রধান শিক্ষক মো. আফসার উদ্দিন মানিক, কটিয়াদি ফেকায়মার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, সাবেক প্যানেল মেয়র আঃ কদ্দুস। স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সবাই এ প্রস্তাবের পক্ষে মত দেন। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান বলেন, ‘বর্তমানে ইন্টারনেট সহজলভ্য হওয়ায় শিক্ষার্থীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, লাইকি, টিকটকসহ বিভিন্ন গেমের মধ্যে সময় বেশি কাটাচ্ছে। অনেক সময় তারা এমবি টাকা জোগাড় করতে বিভিন্ন রকমের সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ফলে তারা দিন দিন পড়াশোনাবিমুখ হচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঝরে পড়ছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছে। পাকুন্দিয়ায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের প্রস্তাবের পক্ষে আমরাও এক মত দিই।’ কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা বলেন, ‘অতিরিক্ত মোবাইল আসক্তির ফলে বেড়ে যাচ্ছে বিভিন্ন রকমের মানসিক রোগ, মাথাব্যথা, দৃষ্টিশক্তির জটিলতা, ঘুমের সমস্যা, বিষণ্নতা ও খিটখিটে মেজাজের মতো ব্যাধি। অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল আসক্তি কমাতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। তাদের পড়াশোনার পাশাপাশি বিনোদনমূলক কার্যক্রম, বই পড়ার অভ্যাস, বিভিন্ন ম্যাগাজিন পড়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দিতে হবে। সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে উৎসাহী করতে হবে।’ পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, মোবাইল ফোন নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পাকুন্দিয়া উপজেলা এ ধরনের উদ্যোগ জরুরি। এ বিষয়ে শিগগিরই সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেজুলেশন পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা পেলে এ সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম
সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম

এক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন Read more

ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা
ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। তবে, এবারের মৌসুমে অনেক রোগীদের মধ্যে জটিল উপসর্গ দেখা যাচ্ছে। রোগীদের অনেককেই এখন রাখতে Read more

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনা সদর
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনা সদর

আসন্ন বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) Read more

হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা Read more

টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর)

আজ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি পাকিস্তান। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে বায়ার্ন, চেলসি, ইন্টার ও আতলেতিকো, পিএসজি, লিভারপুল, Read more

সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের সিংড়া উপজেলার হাইটেক পার্ক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন