রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লেখা হয়েছে ‘জয় বাংলা’। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। এদিকে জড়িতদের ধরতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।বুধবার (১৬ জুলাই) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় তারা ক্যাম্পাসে ‘ছাত্রলীগ কেন প্রশাসন জবাব চাই’, ‘আওয়ামী লীগের গুন্ডারা হুশিয়ার সাবধান’, ‘দোসর তোরা বাড়িস না, পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এ সময় বেরোবি শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, ‘আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্রলীগ দেয়ালে লিখে সেখানে প্রশাসনের নিরাপত্তা কতটুকু সেটা আমরা গতকাল দেখেছি। এই বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই আওয়ামী লীগ, তারাই প্রশাসনকে বেকায়দায় ফেলতে এসব করেছে। আমরা চাই যারা এইসব কাজ করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’আহ্বায়ক আল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চার জন উপদেষ্টা এসেছে। স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা থাকবে, আর সেখানে আমরা দেখি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেয়াল লিখে যায়। এইসব আমাদের মধ্যে সন্দেহের জন্ম দেয়। আমরা অনেকবার উপাচার্যকে বলেছি ক্যাম্পাসে এখনো পদধারী ছাত্রলীগের নেতা কর্মীরা ঘুরে বেড়ায়। হলগুলোতে এখনো তারা অবস্থান করছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় আওয়ামী দোসর শিক্ষক কর্মকর্তারা কীভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়। তাঁদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হত তাহলে আজকে ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটত না। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা আনলিমিটেড দিলাম। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরি সহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ফিরবে’ ইত্যাদি লেখা দেখা যায়। সরেজমিনে দেখা যায়, এখনো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও অ্যাকাডেমিক ভবন ২ ও ৪ লেখা আছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বহিরাঙ্গন পরিচালক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ দেখি। ফুটেজ দেখে আইডেন্টিফাই এর চেষ্টা করব। তারপর ব্যবস্থা নিব। অবশ্যই তারা একটি নিষিদ্ধ সংগঠন। তাদের শাস্তির ব্যবস্থা হবে। আমরা আজকে আইসিটি সেন্টার থেকে ভিডিওটা কালেক্ট করব। এরপর যথা ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার Read more

জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘি ময়দান শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে যেন ফিরে গিয়েছিল শতবর্ষ পুরোনো এক ঐতিহ্যে। ঢোলের বাদন, করতালের Read more

হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার (২৩ জুলাই) বিকালে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে Read more

কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি
কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এতে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় Read more

উল্লাপাড়ায় রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার
উল্লাপাড়ায় রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত রিকশাচালক হত্যা মামলার মূল আসামি রমজান আলী (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান আলী বোয়ালিয়া মধ্যপাড়া এলাকার Read more

নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড
নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন