চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর কঠোর নির্দেশনা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। অস্ত্রধারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিয়ে তিনি ওয়্যারলেসে পুলিশ সদস্যদের উদ্দেশে বার্তা দেন। তবে কমিশনারের এই গোপন বার্তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রত অবস্থায় পড়েছেন সিএমপির শীর্ষ কর্মকর্তারা।গত সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা গুরুতর আহত হন। এর পরদিন (১২ আগস্ট) রাতে সিএমপি কমিশনার ওয়্যারলেস বার্তায় বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে প্রাধিকার ছিল, তার আলোকে থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবি টিমসহ সব ফোর্সকে অস্ত্র ও লাইভ অ্যামুনিশন বহন করতে হবে।তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন– ‘রবার বুলেট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। কেউ যদি ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে গুলি চালাতে হবে। আত্মরক্ষার অধিকার দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ অনুচ্ছেদে সুরক্ষিত।’সিএমপি কমিশনারের এই বার্তা একজন কর্মকর্তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ভবনের ভেতর থেকে ওয়াকিটকি হাতে কমিশনারের বার্তা রেকর্ড করা হয়েছে।এ বিষয়ে সিএমপি সূত্র জানায়, ভিডিও ফাঁসকারীর পরিচয় উদঘাটনে একাধিক টিম কাজ করছে। টাইলস মোড়ানো ফ্লোরসহ ভিডিওর ভেতরের বিভিন্ন উপাদান মিলিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। সোর্সের মাধ্যমেও খোঁজ চলছে।নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক উপ-কমিশনার (ডিসি) সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘এই নির্দেশনায় পুলিশ সদস্যরা উজ্জীবিত হলেও গোপন বার্তা এভাবে ফাঁস হওয়া আমাদের জন্য বিব্রতকর। এতে কাজ করাটা জটিল হয়ে যাচ্ছে।’তিনি আরও জানান, এর আগেও একবার ওয়্যারলেস বার্তা ফাঁস হয়েছিল। তবে এবার বার্তাটি পুলিশের সদস্যদের আত্মবিশ্বাস বাড়ালেও জনসম্মুখে আসায় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।ঘটনার পর সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়্যারলেসে সংবেদনশীল বার্তা দিতে ইতস্তত বোধ করছেন। তারা মনে করছেন, পুলিশের ভেতর থেকেই কমিশনারের নির্দেশনা ফাঁস হয়েছে, যা একটি শৃঙ্খলাভঙ্গের ঘটনা।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনারের এই কড়া নির্দেশ এবং এর ফাঁস হওয়া– উভয়ই বর্তমানে চট্টগ্রামের পুলিশ প্রশাসনের ভেতরে নতুন অস্বস্তি ও চাপ সৃষ্টি করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে Read more

জীবননগরে বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার
জীবননগরে বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন উদ্ধার করেছে। শুক্রবার ( ৬ জুন) সকাল ৯ টার সময় জীবননগর Read more

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্মীরা
নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্মীরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের দলীয় পদবী নিয়ে আলোচনা Read more

ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প
ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে Read more

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না।আমাদেরকে স্বনির্ভর Read more

গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন