আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি জানিয়েছি পুরোদমে নির্বাচনের প্রস্তুতি চলছে।মঙ্গলবার (০১ জুলাই) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথা সময়ে নির্বাচনের তারিখ এবং সিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন।তিনি বলেন, আমরা চারটা গিয়ার চালিয়ে ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি, যেভাবে পাহাড়ে চারটা গিয়ার দিয়ে গাড়ি চালানো হয়। নানাবিধ চ্যালেঞ্জের মধ্যদিয়ে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। সরকার যখন চায় তখন যেন আমরা ইলেকশনটা করতে পারি।নির্বাচন নিয়ে সরকারের মনোভাব বিষয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা খুব আন্তরিক, নিরপেক্ষ যেন নির্বাচন হয়। উনার আন্তরিকতা প্রশ্নাতীত। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা একই ওয়েবলেন্থে আছি। প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, আমরাও নিরপেক্ষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার
সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার

নন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ২৮ বছর সুপার পদে চাকরি করেও এমপিওভুক্তির আলোর মুখ দেখেনি দারুস সালাম মাদ্রাসাটি। দারুস সালাম মাদ্রাসার Read more

পটিয়ায় তেলসহ গাড়ি ছিনতাই ঘটনায় আরও ২ ছিনতাইকারী গ্রেফতার
পটিয়ায় তেলসহ গাড়ি ছিনতাই ঘটনায় আরও ২ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আরও ২ সদস্যকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।রবিবার (২৬ অক্টোবর) থানার Read more

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। Read more

ইবির অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান আর নেই
ইবির অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান আর নেই

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Read more

সাপাহারে পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ
সাপাহারে পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন 'সবার জন্য নিরাপদ পানি সরবরাহ' প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে নওগাঁ Read more

চীন ও রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে ইরান!
চীন ও রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে ইরান!

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে দেশটির ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে জাতিসংঘ। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন