যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) লন্ডনের হাইকোর্ট এবং পরে কোর্ট অব অ্যাপিল এই নিষেধাজ্ঞা কার্যকরের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে মধ্যরাত থেকে যুক্তরাজ্যে সংগঠনটির কার্যক্রম সম্পূর্ণ বেআইনি হয়ে যাচ্ছে।প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি ২০২০ সালে সংগঠনটি গঠনের পর থেকে যুক্তরাজ্যে ইসরায়েলি সামরিক শিল্পের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন করে আসছিলেন। তিনি যুক্তরাজ্যের হাইকোর্টে আবেদন করেন যে, জুলাই মাসের শেষ দিকে যে পূর্ণাঙ্গ শুনানি হতে যাচ্ছে, তার আগে অন্তত এই ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত রাখা হোক। কিন্তু শুক্রবার বিকেলে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপর রাতেই অ্যাপিল কোর্টে জরুরি শুনানির আবেদন করা হয়। সেখানেও রাত সাড়ে ৯টার পর আবেদন খারিজ করে দেয়া হয়।এর আগে গেল বুধবার (২ জুলাই) যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্যালেস্টাইন অ্যাকশন–কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। হাউজ অব কমন্সে এ সংক্রান্ত প্রস্তাবটি ৩৮৫-২৬ ভোটে গৃহীত হয়। নিষিদ্ধের কারণ হিসেবে বলা হয়, গত মাসে সংগঠনটির কর্মীরা রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি ঘাঁটিতে ঢুকে দুটি যুদ্ধবিমানে লাল রঙ ছিটিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছিল। তারা এর মাধ্যমে যুক্তরাজ্যের ইসরায়েলপন্থি অবস্থান এবং গাজার উপর চলমান ইসরায়েলি হামলার সমর্থনের প্রতিবাদ করে।সরকার বলছে, এই ধরনের কার্যক্রমকে ‘সহিংস, বিপজ্জনক ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে দেখা হচ্ছে। ফলে প্যালেস্টাইন অ্যাকশন–এর সদস্য হওয়া, তাদের পক্ষে প্রচারণা চালানো, অর্থায়ন করা কিংবা সামাজিক মাধ্যমে সমর্থন জানানো এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ হবে। যার সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড।এই নিষেধাজ্ঞা ঘোষণার ফলে ব্রিটিশ আইনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনের কাতারে ফেলা হবে। এর ফলে কেউ এই গোষ্ঠীকে সমর্থন করলে বা সদস্য হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।এই সিদ্ধান্তের পর জাতিসংঘ মানবাধিকার পরিষদের মনোনীত বিশেষজ্ঞরা ব্রিটেনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তারা বলেছেন, জীবন বিপন্ন করার উদ্দেশ্য ছাড়াই সম্পত্তির ক্ষয়ক্ষতিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা উচিত নয়। সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন
ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংসদ Read more

চাকরি ফিরে পেতে ১ বছর ধরে কারখানার সামনে দাঁড়িয়ে থাকেন নজরুল
চাকরি ফিরে পেতে ১ বছর ধরে কারখানার সামনে দাঁড়িয়ে থাকেন নজরুল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি উৎপাদনমুখী কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা ছিলেন নজরুল ইসলাম। প্রায় ১ বছর আগে তার Read more

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা করা হয়েছিল
ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা করা হয়েছিল

এই হত্যাকাণ্ডে হতাহতের সঠিক সংখ্যা জানা নেই, তবে অনুমান করা হয় এই সংখ্যা ২০ হাজার থেকে দুই লাখ ৩৭ হাজারের Read more

লিটারে ২ টাকা কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
লিটারে ২ টাকা কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

২০২৬ সালে জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা বৃহস্পতিবার Read more

যুক্তরাষ্ট্রকে না জানিয়েই ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরাইল: ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে না জানিয়েই ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরাইল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে সাম্প্রতিক হামলাটি ইসরাইল এককভাবে পরিচালনা করেছে। বুধবার (১৮ মার্চ) গভীর রাতে Read more

দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার যে দুই আসনে
দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার যে দুই আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। আর সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে।গাজীপুর-২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন