২০২৬ সালে জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে। গতকাল বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।সংশোধিত মূল্যের বিবরণ প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেনের দাম প্রতি লিটার ১২৪ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে গত বছরের মার্চ মাস থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি শুরু করে সরকার। এর ধারাবাহিকতায় প্রতি মাসের শুরুতে নতুন মূল্য ঘোষণা করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম
ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর Read more

বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার 
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাব-৯ এর অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার (৭ মে) মধ্যরাতে  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, Read more

ঢাবিতে প্রবেশ করেছেন মির্জা আব্বাস, অভিযোগটি সত্য নয়
ঢাবিতে প্রবেশ করেছেন মির্জা আব্বাস, অভিযোগটি সত্য নয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রবেশ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি।আজ মঙ্গলবার Read more

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক
আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। Read more

ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার

ঈদযাত্রায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। তবে নেই কোনো ভোগান্তি।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর ১টার দিকে সরজমিনে গিয়ে Read more

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হামিদ (৬৮) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন