মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ডাকে সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মিত্রদের সরাসরি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যকে ‘অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।প্রেসিডেন্ট ট্রাম্পের বৈপরীত্য বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘কেউ যদি কোনো বিষয়ে সিরিয়াস হতে চায়, তবে তার উচিত প্রতিদিন আগের দিনের বলা কথার উল্টো কথা না বলা।’বৃহস্পতিবার (২ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করে ম্যাখোঁ বলেন, সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক হরমুজ প্রণালি মুক্ত করার ধারণাটি বাস্তবসম্মত নয়।তিনি বলেন, এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে সবার আগে যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পথ উন্মুক্ত করা প্রয়োজন। তবে সুরক্ষার খাতিরে বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে একটি আশ্বাসমূলক মিশনের অংশ হিসেবে সামরিক বাহিনী পাহারায় থাকতে পারে।সরাসরি সামরিক সংঘাতে অংশগ্রহণের বিষয়ে ফ্রান্সের অবস্থান স্পষ্ট করে ম্যাক্রন জানান, ট্রাম্পের বারবার অনুরোধ সত্ত্বেও ফ্রান্স ইরানবিরোধী এই যুদ্ধে অংশ নেবে না। তিনি এই সংঘাতকে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ অভিযান হিসেবে অভিহিত করেন।চলমান এই সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়ে ম্যাখোঁর দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত নেতিবাচক। একে ‘অগুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বাইরে থেকে নিরপেক্ষ পরিদর্শকদের তদারকি ছাড়া এমন অভিযানের কোনো সার্থকতা নেই।ইরানের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ টেনে ম্যাখোঁ সতর্ক করে বলেন, ইরানে অত্যন্ত দক্ষ বিশেষজ্ঞ এবং বেশ কিছু গোপন পারমাণবিক স্থাপনা এখনো রয়ে গেছে। ফলে মাত্র কয়েক সপ্তাহের লক্ষ্যভেদী সামরিক অভিযান দিয়ে দীর্ঘমেয়াদে দেশটির পারমাণবিক সংকটের সমাধান সম্ভব নয়।ডোনাল্ড ট্রাম্পের ঘনঘন অবস্থান পরিবর্তন এবং স্ববিরোধী মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘কেউ যদি কোনো বিষয়ে সিরিয়াস হতে চায়, তবে তার উচিত নয় প্রতিদিন আগের দিনের বলা কথার উল্টো কথা বলা।’ এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার
৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার

সব গুঞ্জন আর জল্পনা-কল্পনা শেষে অবশেষে নতুন কিট স্পন্সরশিপ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তিন বছরের Read more

রাজশাহীতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০
রাজশাহীতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ Read more

জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে: সিইসি
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে: সিইসি

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি Read more

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, এলাকায় চাঞ্চল্য
ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, এলাকায় চাঞ্চল্য

ভোলা সদর উপজেলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামের ১১ মাস বয়সী একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো Read more

সমুদ্রের নিচে ৭ হাজার বছরের পুরোনো নগরীর দেওয়ালের সন্ধান
সমুদ্রের নিচে ৭ হাজার বছরের পুরোনো নগরীর দেওয়ালের সন্ধান

ফ্রান্সের পশ্চিম উপকূলে সমুদ্রের নিচে প্রায় ৭ হাজার বছরের পুরোনো একটি বিশাল পাথরের দেওয়াল আবিষ্কার করেছেন বিজ্ঞানিরা। ব্রিটানি অঞ্চলের ইল Read more

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!
চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই চীন থেকে একের পর এক কার্গো উড়োজাহাজের রহস্যময়ভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন