জ্বালানি সংকটের মধ্যে স্থিতিশীলতা আনতে নতুন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। আগামী ১৫ এপ্রিল থেকে দেশটির সরকারি কর্মচারীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, এই নির্দেশনা সরকারি মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা এবং সরকার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের জন্য প্রযোজ্য হবে।দেশটিতে জ্বালানি খরচ কমানো এবং দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহের স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।একইসঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল প্রতিষ্ঠান পেট্রোনাসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে বলেও জানানো হয়েছে।এছাড়া জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে প্রতি মাসে প্রায় ১ বিলিয়ন ডলার ভর্তুকি দিচ্ছে মালয়েশিয়া সরকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা
গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি দৈনিক প্রথম আলো Read more

টানা বৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক
টানা বৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক

চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়ক দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী পথে অতিবৃষ্টির কারণে সড়কের একটি অংশ দেবে গেছে। এতে করে সড়কের Read more

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

এক ক্যাচ মিসের মাশুল গতকাল দিয়েছে বাংলাদেশ। ‘জীবন’ পাওয়া অভিষেক শর্মার ৭৫ রানের বিধ্বংসী ইনিংসের কারণেই তো ভারতের কাছে ৪১ Read more

বিশ্ব স্বপ্ন দেখা দিবস আজ
বিশ্ব স্বপ্ন দেখা দিবস আজ

পৃথিবীতে এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না, যে কখনো সফল হওয়ার স্বপ্ন দেখে না। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, কারণে-অকারণে Read more

পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন