আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম উল্লেখ করেছে। এ ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার মেসির খেলার বিষয়টিও নিশ্চিত করেছে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান।ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাছাড়া ভারত তথা পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এ দলটির রয়েছে বিরাট ‘ফ্যানবেজ’। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান এরই মধ্যে নিশ্চিত করেছেন ভারতে অনুষ্ঠিত আর্জেন্টিনার এ ম্যাচে খেলবেন লিওনেল মেসি।  এসব বাস্তবতায় ভক্তদের মনে একটাই প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে। তা হলো- মেসির আর্জেন্টিনাকে আনতে কত খরচ পড়ছে ভারতের? এমন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে কেরালায় মাত্র এক ম্যাচ খেলেই ১৩০ কোটি রুপি নেবে আর্জেন্টিনা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকা। আর এই অর্থ পরিশোধ করতে হবে ম্যাচ মাঠে গড়ানোর কয়েক মাস আগেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিফা উইন্ডোতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে সবচেয়ে বেশি অর্থ দাবি করে এএফএ। ভারতের ক্ষেত্রেও তারা একই পথে হেঁটেছে। জানা গেছে, কেরালা সরকারের বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি এএফএ’র সঙ্গে কয়েক দফা বৈঠকের পর গত ডিসেম্বরেই পুরো ১৩০ কোটি রুপি পরিশোধ করে। এরপরই এ বছরের অক্টোবর-নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ভারত সফরের জন্য তারা কাজ শুরু করে।রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আন্তো অগাস্টিন অঙ্কটা গোপন রাখলেও দ্য হিন্দু জানিয়েছে, এক ম্যাচ আয়োজন করতেই ৪০০ কোটি রুপি (৫৫৬ কোটি টাকা) ব্যয় হবে।এদিকে, ভারতে অনুষ্ঠিত এ ম্যাচে ঠিক কোন দলের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে তা এখনো নিশ্চিত হয়নি। তবে, ধারণা করা হচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার মধ্য থেকে একটি দল এ ম্যাচে প্রতিপক্ষ হতে পারে। কিন্তু আর্জেন্টিনার চাওয়া, ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ আছে, এমন এক দলের বিপক্ষে খেলা।আরেক গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নভেম্বরে তিরুবনন্তপুরমে এক ম্যাচ খেলে আর্জেন্টিনা দল চলে গেলেও মেসি ডিসেম্বরে আবারও ভারতে যাবেন। সেটি হবে তাঁর ব্যক্তিগত সফর, যেটার নাম দেওয়া হয়েছে গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫।মেসির সেই সফর শুরু হবে কলকাতা থেকে। এরপর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন। রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ভ্রমণপথে নিজের ভাস্কর্য উন্মোচন করবেন এবং গোট (জিওএটি বা গ্রেটেস্ট অব অল টাইম) কনসার্ট ও গোট কাপে অংশ নেবেন।আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ Read more

আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

উপদেষ্টারা ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েম
উপদেষ্টারা ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক Read more

সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০
সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১ জন Read more

মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা
মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা

মৌলভীবাজার সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে উদ্যোক্তা মেলা-২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) Read more

লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি
লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি

নাটোরের লালপুরে সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফলে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে পড়েছে চুরির আতঙ্ক। শুধু গত ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন