সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (২০ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য বিদ্যুৎ সাময়িক বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এ সময়ে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাগুলোয় সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এর ফলে এসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্মাণকাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

কোরবানি হাটের চমক গলাচিপার ‘যুবরাজ’, ওজন ৩৫ মণ, দাম ১২ লাখ
কোরবানি হাটের চমক গলাচিপার ‘যুবরাজ’, ওজন ৩৫ মণ, দাম ১২ লাখ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের প্রান্তিক খামারি জয়দেব সাহার খামারে লালিত-পালিত ‘যুবরাজ’ এখন ঈদের হাটের অন্যতম আলোচিত নাম। ফ্রিজিয়ান জাতের Read more

কটিয়াদীতে রাষ্ট্র সংস্কার ৩১ দফার পক্ষে বিএনপির গণসংযোগ
কটিয়াদীতে রাষ্ট্র সংস্কার ৩১ দফার পক্ষে বিএনপির গণসংযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ Read more

ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে ৯ বছরের মরিয়মের কাঁধে সংসারের ভার
ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে ৯ বছরের মরিয়মের কাঁধে সংসারের ভার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের ৯ বছর বয়সেই মা-বাবাকে হারিয়ে মরিয়ম খাতুনকে ধরতে হয়েছে পরিবারের হাল। ছোট কাঁধে পরিবারের সেই Read more

পদ্মায় গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ
পদ্মায় গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে ৪জন বন্ধু গোসলে নেমে আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ৩টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন