লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারি দেওয়ান হাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। গ্রেপ্তারকৃত লাভলু লোহাগাড়া উপজেলার আধুনগরের ৮নং ওয়ার্ডের ঘটিয়ার পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।এর আগে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ব্যবসায়ী শাহ আলমকে কুপিয়ে হত্যা করে লাভলু। ঘটনার ২ দিন পর ১৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহনেওয়াজ লাভলু, তার দুই পুত্র মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুলসহ ৪ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর পরেই পালিয়ে যায় ঘাতক লাভলু।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত লাভলুকে সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী নিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে Read more

বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’: আমদানি-রপ্তানি স্বাভাবিক
বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’: আমদানি-রপ্তানি স্বাভাবিক

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে চলছে Read more

শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার
শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ Read more

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার যা বললেন চীনের প্রেসিডেন্ট
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার যা বললেন চীনের প্রেসিডেন্ট

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে প্রথমবার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, শান্তি ফেরাতে সব পক্ষের Read more

মেঘনা নদীতে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক
মেঘনা নদীতে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

দীর্ঘদিন ধরে কুমিল্লার মেঘনা ও মুন্সীগঞ্জের গজারিয়া সীমান্তবর্তী আড়ালিয়া নদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি জলদস্যু চক্র। গজারিয়ার চান বাদশা Read more

ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়
ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়

প্রকৃতির বিস্ময় রূপে পরিচিত এক খনিজ ‘রক সল্ট’, যাকে আমরা সাধারণত লবণ হিসেবে চিনি। শুধু রান্নায় নয়, রাস্তা থেকে কলকারখানা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন