কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করা হয়েছে। রবিবার (০৪ মে) কটিয়াদী উপজেলা বিএনপি’র ব্যানারে বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামে শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও স্থানীয় বাজারে গণসংযোগ করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। উদ্বোধক ছিলেন কটিয়াদী পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদন।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু, সহ সভাপতি শফিকুর রহমান বাদল,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সাধারন সম্পাদক সামসুল হক চান মিয়া মাস্টার, পৌর বিএনপির সাঃ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, দলের প্রবাসী কল্যাণ সম্পাদক জহির উদ্দিন বাদশা, সহ প্রচার সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রিন্স, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, সহ সাঃ সম্পাদক শাহজাহান সিরাজি, যুগ্ন সাঃ সম্পাদক মীর মাসুদ, সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেফায়েত উল্লাহ আঙ্গুর, সিনিয়র সহ সভাপতি মাসুদুল আলম মাসুদ, সাঃ সম্পাদক আবু নাইম বাবুল, আচমিতা ইউনিয়ন কৃষকদলের সভাপতি তারা মিয়া সহ কটিয়াদী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এসময় নেতৃবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন। পরে মধ্যপাড়া বাজারের প্রধান প্রধান সড়কে পথচারী, দোকানী ও যানবাহনের যাত্রী ও চালকদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছেলেরা কোরআন পড়ে বলে চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের
ছেলেরা কোরআন পড়ে বলে চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের

মাস কয়েক আগেই চিত্রনায়িকা বর্ষা ঘোষণা দেন চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর। কারণ হিসেবে জানান, সন্তানরা বড় হচ্ছে তার; তারা মাকে Read more

এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম
এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম

বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবারও দিলেন Read more

নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়
নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন অফিসসমূহে ০৭টি পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ আগস্ট রাত ১১টা Read more

নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে Read more

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী Read more

গবিতে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
গবিতে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয় (গবি) ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) আয়োজনে ‘অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা–২.০’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন