লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই। মৃত্যুর সঙ্গে লড়াই শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য সংগীতশিল্পী।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার তেজকুনি পাড়া মসজিদে ফরিদা পারভীনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেয়া হবে ‘অচিন পাখি’ গানের স্কুলে। সকাল সাড়ে ১০টায় মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে শিল্পী, কলাকুশলীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন।পরে সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেয়া হবে কুষ্টিয়ায়। সেখানে পৌর কবরস্থানে মা–বাবার কবরের পাশে দাফন করা হবে ফরিদা পারভীনকে।বাংলা লোকসংগীত ও বিশেষ করে লালন গানের প্রচার-প্রসারে ফরিদা পারভীনের অবদান সর্বজনস্বীকৃত। ক্যারিয়ারের শুরুতে নজরুলসংগীত ও আধুনিক গান গাইলেও জীবনের বেশিরভাগ সময় তিনি লালন সাঁইয়ের গানকে ছড়িয়ে দিতে ব্যয় করেন।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
আ.লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।সোমবার (১৮ আগস্ট) Read more

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর
জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

জুলাইযোদ্ধা তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে Read more

‘খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার অবশ্যই দায় রয়েছে’
‘খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার অবশ্যই দায় রয়েছে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের অবশ্যই দায় রয়েছে বলে মনে করেন আইন, বিচার Read more

অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ! সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ! সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ই-কমার্স, অনলাইন ব্যবসা, অফলাইন বিনিয়োগ বা ক্রাউডফান্ডিংয়ের Read more

কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাওরিয়াচালা গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় মরদেহটি ঘরের আড়ার সঙ্গে Read more

নদীভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন, দিশেহারা দেওয়ানগঞ্জের মানুষ
নদীভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন, দিশেহারা দেওয়ানগঞ্জের মানুষ

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। একের পর এক ফসলি জমি, বসতভিটা ও গ্রাম নদীতে বিলীন হচ্ছে। মৌসুমি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন