গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাওরিয়াচালা গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় মরদেহটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।রোববার (১৪ এপ্রিল) রাতের দিকে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।নিহত নারীর নাম আছিয়া খাতুন (৬০)। তিনি হাওরিয়াচালা গ্রামের কাজী মুউদ্দিনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এরপর রাতেই আছিয়া খাতুনের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি এলাকাবাসীর।কালিয়াকৈর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।এটি হত্যা না আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিতভাবে বলা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রাজধানীর রূপনগরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী রূপনগর থানা Read more

হাসপাতালে ফিজিওথেরাপি কর্মীদের প্রবেশ নিষেধ, দেখলেই গ্রেফতার!
হাসপাতালে ফিজিওথেরাপি কর্মীদের প্রবেশ নিষেধ, দেখলেই গ্রেফতার!

দুপুর গড়াতেই ‘সাদা অ্যাপ্রোন’ পরা কয়েকজন নারী দলবদ্ধভাবে প্রবেশ করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে। Read more

কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া Read more

বিএনপি জনগণের দল, জনগণের কষ্টে পাশে থাকে: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
বিএনপি জনগণের দল, জনগণের কষ্টে পাশে থাকে:  ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, 'প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদ বসে আছে। Read more

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (২২ মে) দুপুরে Read more

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি মারা গেছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ৮৫ বছর বয়সে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী মৃত্যুবরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন