প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি সোমবার (১১ আগস্ট) দুপুরে ঢাকা ছাড়বেন। সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে ৫টি সমঝোতা স্মারক ও ৩টি এক্সচেঞ্জ অব নোট সই হবে। অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত।গতকাল রোববার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমানসহ অন্যান্য কর্মকর্তা।প্রধান উপদেষ্টার এ সফর নিয়ে শফিকুল আলম বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এই সফরের মাধ্যমে। প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা—এসব বিষয় সফরের আলোচনায় অগ্রাধিকার পাবে।শাহ আসিফ রহমান জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ১১-১৩ আগস্ট প্রধান উপদেষ্টা দেশটিতে দ্বিপক্ষীয় সরকারি সফরে যাবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা সফর করবেন।মালয়েশিয়া পৌঁছে প্রধান উপদেষ্টা গার্ড অব অনারে অভ্যর্থনা পাবেন। মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের একান্ত বৈঠক হবে। এর পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে।৫টি সম্ভাব্য সমঝোতা স্মারক হলো—প্রতিরক্ষা ও জ্বালানিবিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোস (MIMOS)-এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (ISIS)-এর মধ্যে সহযোগিতা। এছাড়া হালাল ইকো সিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাবিষয়ক ৩টি এক্সচেঞ্জ অব নোট সই হবে।সমঝোতা সইয়ের পর সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। একই দিনে তিনি একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেবেন এবং মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন
আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। Read more

গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় আমরান (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের Read more

নির্বাক প্রতিবেশীরা, নিঃস্ব ছপুরজানের কান্না কেউ শোনে না
নির্বাক প্রতিবেশীরা, নিঃস্ব ছপুরজানের কান্না কেউ শোনে না

আজ থেকে ৫ মাস আগের কথা। মেয়ের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক পা ভেঙে Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Read more

আকর্ষণীয় বেতন জনবল নিচ্ছে চালডাল
আকর্ষণীয় বেতন জনবল নিচ্ছে চালডাল

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চালডাল লিমিটেড। ‘প্রিসিং এক্সিকিউটিভ’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৭ Read more

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ

দলখদার ইসরাইলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি চুক্তি কার্যকর ও ত্রাণ সরবরাহের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজে বিক্ষোভ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন