ঈদুল আজহার টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীসহ বিভিন্ন এলাকার সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে ঘরমুখো মানুষের চাপ।এবারের ঈদে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। আগামী রবিবার (১৫ জুন) থেকে দেশের অধিকাংশ অফিস ও আদালত খুলছে। ফলে ঈদের পরের এই শুক্রবার থেকেই কর্মস্থলে ফেরার তাড়া দেখা গেছে সাধারণ মানুষের মাঝে।যাত্রীদের অভিযোগ, অনেক পরিবহনচালক সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। ফলে অনেকে ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল যেভাবেই সম্ভব, কর্মস্থলে ফিরছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর অঞ্চলের কয়েকটি পোশাক কারখানা শনিবার (১৪ জুন) থেকেই খুলে যাচ্ছে। ফলে চন্দ্রা এলাকায় সকাল থেকেই দেখা গেছে যাত্রীদের ভিড়। তবে মহাসড়কে ছিল না তেমন কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ  আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পড়ার মতো তৎপরতা।নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগা তুল আলম বলেন, রোববার থেকে সব অফিস খুলছে, তাই শুক্রবার ও শনিবার দুই দিন যাত্রীদের ভিড় থাকবে। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল
বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল

বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রোরেল চলাচল।শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে Read more

কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা
কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা

কলকাতায় মমতার ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ, বাঙ্গালিদের উপর Read more

নৌকায় সিলেটের রাতারগুল ঘুরলেন উপদেষ্টা আসিফ নজরুল
নৌকায় সিলেটের রাতারগুল ঘুরলেন উপদেষ্টা আসিফ নজরুল

সিলেটের বিখ্যাত জলাবন রাতারগুল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা Read more

নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন: মোসাদ
নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন: মোসাদ

ইসরাইলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের জিম্মি ও মিসিং ইন অ্যাকশন ইউনিটের প্রাক্তন প্রধান রামি ইগ্রা বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর Read more

শার্শা-বেনাপোলে তাল গাছের স্বল্পতা, অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখিরা
শার্শা-বেনাপোলে তাল গাছের স্বল্পতা, অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখিরা

‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই’- আবহমান গ্রাম বাংলার বাসা তৈরির যে নিখুত কারিগর, কবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন