ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) খ্যাতিমান এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা রাখলেন তিনি।খুলনা জেলায় এই দিনে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান।ছোটবেলা থেকেই অভিনয় আর গানের প্রতি তার দারুণ ঝোঁক ছিল। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অংশ নিয়েছিলেন ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’-এ। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরই টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়। চলচ্চিত্রে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের জগতে পা রাখেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। দর্শকদের উপহার দিয়েছেন একের পর জনপ্রিয় ছবি। বেশ অল্প সময়ের মধ্যেই ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ , ‘স্নেহ’ -এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী। দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায় লিখিয়েছেন নাম। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন ‘মেহের নিগার’। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন। ‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ এবং ‘দেবদাস’ এর মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করার জন্য  পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার ছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মানজনক পুরস্কার।  উল্লেখ্য, অসহায় মানুষের জন্য কাজ করতে ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে তার একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ইউনিসেফের শুভেচ্ছাদূতও হয়েছিলেন। ২০২৩ সাল থেকে নিউইয়র্কে অবস্থান করছেন। স্বামী অভিনেতা ওমর সানী বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও অভিনেত্রীর মা অসুস্থ হওয়ায় দীর্ঘ ২ বছর যুক্তরাষ্ট্রেই মায়ের সেবাযত্ন করছেন প্রিয়দর্শিনী এ নায়িকা। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে ঈদের নামাজ নিয়ে বিরোধ, বোমা হামলায় নিহত ১
বেনাপোলে ঈদের নামাজ নিয়ে বিরোধ, বোমা হামলায় নিহত ১

যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় আব্দুল হাই (৫০) Read more

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক Read more

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক

বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে ৮ জন রোহিঙ্গা কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “কুমিল্লার অনেক উপজেলায় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল চলে আওয়ামী লীগের টাকায়।” Read more

ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে
ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার যোগ্য হবেন না। একই সঙ্গে Read more

রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২
রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২

নরসিংদীর রায়পুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন