পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে।সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার (০৮ জুলাই) সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা গত এক সপ্তাহের বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।পানিতে ডুবে আছে সবুজ বাগ, নতুন বাজার ও তিতাস মোড়সহ বিভিন্ন স্থানের সড়ক। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র তটে আছড়ে পড়ছে ছোট-বড় ঢেউ।পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।এছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ-পূর্ব দিক থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় এসব নদী বন্দরে দুপুর ১টা পর্যন্ত ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম রীতিতে সুমাইয়ার বিয়ে
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম রীতিতে সুমাইয়ার বিয়ে

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শি তিয়ানজি নামের এক চীনা যুবক। মাদারীপুরের সুমাইয়া আক্তারের সঙ্গে মুসলিম রীতিতে Read more

নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন ও Read more

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৫৫ কর্মী
জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৫৫ কর্মী

জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ মন্ত্রণালয়ে সাত ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ৫৫ জনকে নিয়োগ দেওয়া Read more

বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক
বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক

জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকালে হোটেল নিরিবিলিতে সর্বসম্মতি ক্রমে Read more

পেন্টাগনের নাম পাল্টাচ্ছেন ট্রাম্প!
পেন্টাগনের নাম পাল্টাচ্ছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ বা ‘যুদ্ধ বিভাগ’ রাখার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে Read more

একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত
একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

একদিন না যেতেই নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে আবারও সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন