ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার কথা জানাল কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে বলেন, গাজায় মানবিক বিপর্যয় দিন দিন তীব্র হচ্ছে, এবং এই প্রেক্ষাপটে কানাডা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিষয়টি বিবেচনা করছে। খবর বিবিসিএক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয়। দ্রুত এর অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার।তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন কানাডার প্রেসিডেন্ট। সেগুলো হলো-ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার, হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালে সাধারণ নির্বাচনের আয়োজন করার এবং এই ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে।সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে কয়েক দিন আগে জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ। পরে ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে বর্তমানে প্রায় ১৫০টি দেশই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।ফ্রান্স ও যুক্তরাজ্যের ঘোষণার পর থেকেই মার্ক কার্নির ওপর চাপ বাড়ছিল। এরই মধ্যে গত মঙ্গলবার তাকে উদ্দেশ করে একটি চিঠি লেখেন কানাডার প্রায় ২০০ জন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক। তাতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়, দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড কানাডার স্বার্থ ও মূল্যবোধকে ক্ষুণ্ন করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী বছরের পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন
আগামী বছরের পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন

নির্দিষ্ট দল ও ব্যক্তির অতিরঞ্জিত বন্দনা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের অবদানকে যৌক্তিকরূপে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক Read more

আজ চকরিয়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
আজ চকরিয়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আগামীকাল কক্সবাজারের চকরিয়ায় আসছেন।শনিবার (১৯ জুলাই) Read more

রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য Read more

ঘর সাজাতে অল্প জায়গায় রাখা যায় যেসব গাছ
ঘর সাজাতে অল্প জায়গায় রাখা যায় যেসব গাছ

শহুরে জীবনের ব্যস্ততা এবং জায়গার সংকটে আমাদের অনেকের গাছের সঙ্গে সম্পর্কও গড়ে ওঠে না। কিন্তু আপনি চাইলে সেখানে খুব অল্প Read more

টেকনাফের খাল থেকে নিখোঁজ যুবতীর মরদেহ উদ্ধার
টেকনাফের খাল থেকে নিখোঁজ যুবতীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদ ঘেঁষা একটি খাল থেকে ভাসমান অবস্থায় সাজেদা আক্তার নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী
র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন