রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এই পূর্বাভাসে আরও জানানো হয়, দিনের প্রথমার্ধে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।এতে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।অন্যদিকে, সোমবার রাতে সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। গতকাল রবিবার (১৫ মার্চ) Read more

মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না: সারজিস আলম
মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না: সারজিস আলম

মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে Read more

বিদায়বেলায় ছেলের সঙ্গে কী কথা হলো খালেদা জিয়ার
বিদায়বেলায় ছেলের সঙ্গে কী কথা হলো খালেদা জিয়ার

ঢাকার উদ্দেশে যাত্রা করার জন্য যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার পর বিদায় ক্ষণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছেলে তারেক রহমানকে ছেড়ে Read more

তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’
তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন Read more

বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে
বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ ফুটবল Read more

ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম
ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শফিউল ইসলাম। নিয়মিত ঘরোয়া লিগগুলোতে খেললেও, দীর্ঘদিন ধরে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন