গেল বছর জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালে তারকা এই ওপেনারের হার্ট অ্যাটাক হয়। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তামিম। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, তার মাঠে ফিরতে আরো লম্বা সময় লাগবে।এবার তামিম নিজেই তার ফেরার সময় জানালেন। বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমকে তামিম বলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।’বিপিএলের আগে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এজন্য এনসিএলের কয়েকটা ম্যাচ খেলার কথাও ভাবছেন তামিম, ‘সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল। তবে এই প্রোফেশনে ক্যারিয়ার আগানোর কথা এখনও ভাবেননি তামিম, ‘এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনেও হয়তো ধারাভাষ্য করতে পারি। আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই।’তিনি আরো বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি ধারাভাষ্য করা সহজ না। প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে। বারবার শুনে ভালো নাও লাগতে পারে। একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু

বয়ঃসন্ধিকালের নানান শারীরিক পরিবর্তন, লজ্জা আর অজ্ঞতার কারণে গ্রামের অনেক কিশোরীই স্কুলে নিয়মিত যেতে পারে না। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে Read more

সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি রোগী, জনস্বাস্থ্যে আতঙ্ক
সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি রোগী, জনস্বাস্থ্যে আতঙ্ক

জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টারের তথ্য মতে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশনের মাধ্যমে Read more

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)

বিশ্বকাপ বাছাইপর্বে আজ ইসরায়েলের মুখোমুখি ইতালি। এছাড়া ক্রোয়েশিয়া খেলবে মন্টেনেগ্রোর বিপক্ষে। সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্লোভেনিয়া।সিপিএলগায়ানা-সেন্ট কিটসসকাল ৬টা, স্টার স্পোর্টস ২ ও Read more

ইতিহাসে ডাকসু: আন্দোলন-স্বাধীনতা আর জাতীয় রাজনীতির সূতিকাগার
ইতিহাসে ডাকসু: আন্দোলন-স্বাধীনতা আর জাতীয় রাজনীতির সূতিকাগার

দীর্ঘ ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এরই মধ্যে প্রার্থিতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন