২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির ফলে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম মামলার রিভিউয়ের রায় পিছিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ মামলার পরবর্তী তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেন।গতকালও রায়ের কথা ছিল, তবে মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবীকে আপিল বিভাগ পরিবর্তনের দরখাস্ত দেয়ার কথা থাকায় রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।গত ২৭ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। ৯ জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর এ আবেদন করেন। পরে রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমে অন্তর্ভুক্ত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা আবেদন করেন।২০১৫ সালের ১১ জানুয়ারি ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে আপিল বিভাগ রায় দেন। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের ওপরের দিকে রাখা হয়। পাশাপাশি জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয়। আর প্রধান বিচারপতির পদক্রম জাতীয় সংসদের স্পিকারের সমান করা হয়।আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তৎকালীন চেয়ারম্যান ২০১৭ সালে পৃথক রিভিউ আবেদন করেন। পরবর্তীতে রিভিউ আবেদনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা পক্ষভুক্ত হন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে সিলেট বিভাগকে রানে পরাজিত করল চট্টগ্রাম বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করে মাহমুদুল হাসান Read more

নিরাপত্তায় নতুন উদ্যোগ: ঢাবিতে স্ট্রাইকিং ফোর্স ও নিয়মিত তল্লাশি
নিরাপত্তায় নতুন উদ্যোগ: ঢাবিতে স্ট্রাইকিং ফোর্স ও নিয়মিত তল্লাশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবন থেকে ককটেল উদ্ধারের ঘটনার Read more

শেকৃবি ডিবেটিং সোসাইটির সভাপতি ওয়াসিউল, সাধারণ সম্পাদক জাহিদ
শেকৃবি ডিবেটিং সোসাইটির সভাপতি ওয়াসিউল, সাধারণ সম্পাদক জাহিদ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন শেকৃবি ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের Read more

দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের
দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ Read more

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালু চাপায় শিশুর মৃত্যু
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালু চাপায় শিশুর মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালুর স্তুপের নিচে চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন