চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষধর সাপের ছোবলে গোপা ঘোষ নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার(৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের দিলীপ ঘোষের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির পিন্টু কুমার ঘোষের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে গৃহবধূ গোপা ঘোষ বাড়ির পিছনে শৌচাগারে যান। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গোপা ঘোষ স্থানীয় মন্দির ভিত্তিক একটি বিদ্যালয়ে পাঠদান করাতেন। তার একটি মেয়ে আছে, যিনি বাংলাদেশ পুলিশে চাকরিতে নিয়োজিত আছেন।স্থানীয় ইউপি সদস্য সজল কুমার শীল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কথা বললে কর্তব্যরত চিকিৎসক বলেন, সন্ধ্যায় সাপে কাটা একটি রোগী আত্মীয় স্বজনরা নিয়ে এসেছিল। কিন্তু রোগীর অবস্থা দেখে প্রাথমিকভাবে বোঝা যায়, সাপে কাটার অনেকক্ষণ পরেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। যার কারণে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক আরো বলেন, সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়া ভালো। দেরি করলেই যেকোন বিপদ ঘটতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় হাডুডু খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
কুমিল্লায় হাডুডু খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু

কুমিল্লার লালমাই উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হেলাল উদ্দিন মজুমদার (৫৩) নামে এক ব্যক্তির Read more

বিয়ের আনন্দঘন পরিবেশে নেমে এলো শোকের ছায়া
বিয়ের আনন্দঘন পরিবেশে নেমে এলো শোকের ছায়া

চট্টগ্রামের সাতকানিয়ায় এক পরিবারের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বিয়ের উৎসবের হাসি-কোলাহল হঠাৎ স্তব্ধ হয়ে যায় দুই শিশুর পানিতে ডুবে Read more

শুক্র-শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি
শুক্র-শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি

আগামী শুক্র (২৭ জুন) ও শনিবার (২৮ জুন) ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দুদিন মিলবে Read more

গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিল
গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিল

আইসিসির দেওয়া গ্রেফতার আতঙ্ক পেয়ে বসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। রোববার (১৮ মে) ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশ-এর অভিষেক অনুষ্ঠানে অংশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন