মৌসুমি সবজিসহ অন্যান্য সবজি বাজারে সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। রাজধানীর খুচরা বাজারে কয়েক সপ্তাহ আগেও ৬০ টাকা কেজির কমে কোনো সবজি মিলতো না। কিন্তু বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে ডিম ও মুরগির দামে। ক্রেতারা সবজি বেশি কেনায় এই দুটি পণ্যের দাম কমেছে। তবে মাছের দাম আগের মতোই চড়া।বাজারে বিক্রেতারা বলছেন, বিশেষ করে শিম, ফুলকপি ও বাঁধাকপির দাম কমার কারণে অন্য সবজির দামও কমতির দিকে। এর প্রভাবে ডিম ও মুরগির বাজারেও কিছুটা স্বস্তির আভাস মিলছে। বিক্রেতারা বলছেন, শিম, ফুলকপি ও বাঁধাকপিসহ শীতের আগাম বিভিন্ন সবজির সরবরাহ বেড়েছে। এতে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে।কয়েক সপ্তাহ আগেও ৬০ টাকা কেজির কমে কোনো সবজি মিলতো না। তবে বাজারে এখন সবজির দামে ততটা অস্বস্তি নেই। শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দামও অনেকটাই কমেছে। দুই সপ্তাহ আগে দেড়শো টাকায় ওঠা ডিমের ডজন কয়েক দফা কমে ১৩০ টাকায় নেমেছে। দাম কমেছে ব্রয়লার মুরগিরও। আর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ মাছের সরবরাহ শুরু হয়েছে এ সপ্তাহে। তবে ইলিশের দাম এখনো চড়া। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।দেখা গেছে, এখন শীতের আগাম শিম প্রতি কেজি ৬০-৮০ টাকায় মিলছে, যা দুই সপ্তাহের ব্যবধানে দাম প্রায় অর্ধেকে নেমেছে। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি মিলছে ৩০ থেকে ৫০ টাকার মধ্যে। মুলার কেজি ৪০-৬০ টাকা।এছাড়া আলু ২০ টাকা, কাঁচা পেঁপে ও কচুর মুখি ৩০ থেকে ৪০ টাকা, পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, লম্বা বেগুন, করলা, বরবটি, কচুর লতি ৬০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও কমে ১০০ টাকার মধ্যে এসেছে। তবে পাড়া-মহল্লার দোকানে এ দাম কিছুটা বেশি।কাঁচাবাজারের সবজি বিক্রেতারা বলেন, এখন সবজির দাম নিয়ে ক্রেতাদের উদ্বেগ নেই। শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। মাঝে টানা কয়েক দিন ঝড়বৃষ্টি না থাকায় সারা দেশে সবজির ব্যাপক উৎপাদন হয়েছে। এতে বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।এদিকে, ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে এ মাছের বিক্রি শুরু হয়েছে গত পাঁচদিন আগে। তবে দাম আগের মতোই চড়া। রামপুরা বাজারে ৩০০-৪০০ গ্রামের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। আর ৮০০ গ্রাম সাইজের ইলিশ ১৬০০ থেকে ২০০০ টাকা কেজি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। বাজারে অন্যান্য মাছের দামও আগের কয়েক সপ্তাহের মতোই চড়া।সবজির দাম কমার ইতিবাচক প্রভাব দেখা গেছে ডিম ও মুরগির বাজারে। গত সপ্তাহে ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে কমবেশি ১৪০ টাকা দরে। ডজনে ১০ টাকা কমে এখন বড় বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। যদিও পাড়া-মহল্লার দোকানে এখনো ডিমের দাম প্রতি ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি এখন ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আগের দামেই সোনালি জাতের মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া আগের দরেই বেচাকেনা হচ্ছে গরুর মাংস, প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা।পেঁয়াজের বাজার অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। দেশি পেঁয়াজেই চলছে বাজার। ভালো মানের প্রতি কেজি পেঁয়াজ কেনা যাচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। দেশি রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা দরে।দেশি মসুর ডালের দাম আগের মতো ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হলেও আমদানি করা মসুর ডালের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকায়। চিনির বাজারেও কিছুটা ভালো খবর রয়েছে। প্রতি কেজি চিনি কেনা যাচ্ছে ১০৫ থেকে ১১৫ টাকা দরে। তবে ভোজ্যতেলের দাম অপরিবর্তিত রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার আড়মুখি ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের Read more

তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক
তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডাক্তারপাড়া গ্রামের তরুণ মাহমুদুল হাসান একজন সফল দুগ্ধখামারি। চাকরির পেছনে না ছুটে তিনি নিজ Read more

পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আরব শেখ (৩৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।শনিবার Read more

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। রোববার (১৭ আগস্ট) Read more

গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়
গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়

ঋতু পরিবর্তনের সময় অনেকেই গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন