ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।  কিয়েভের আকাশসীমায় সর্তকবার্তা জারি হয়েছে।স্থানীয় সময় রোববারের এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।এদিকে রাশিয়া ইউক্রেনে নতুন করে হামলা শুরু করার পর একে ‘অপরিকল্পিত সামরিক কার্যকলাপ’ উল্লেখ করে পোল্যান্ড রাজধানী ওয়ারশের দক্ষিণ-পূর্বে আকাশসীমার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।আলজাজিরা লিখেছে, ডেনমার্ক এবং নরওয়েতে রুশ বাহিনীর ড্রোনের উপস্থিতির প্রতিক্রিয়ায় বাল্টিক সাগরে ন্যাটোর প্রস্তুতিমূলক উদ্যোগের পর রোববার পোল্যান্ডের আকাশসীমা বন্ধ করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।কিয়েভের সামরিক প্রশাসন বলছে, একজনের লাশ উদ্ধারের পর আরও তিনজনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। হামলায় অন্তত ১৫টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে।সামরিক প্রশাসন জানিয়েছে, সকালেও আক্রমণ অব্যাহত থাকায় কিয়েভের কিছু বাসিন্দা নিরাপত্তার জন্য গভীর ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে পালিয়ে যান।এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, রাশিয়া রাতভর শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং বেসামরিক লোক আহত ও নিহত হয়েছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর আশুরিয়া বাড়ি এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার (২১) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) Read more

দেশের জন্য কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ’: ইলিয়াস কাঞ্চন
দেশের জন্য কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ’: ইলিয়াস কাঞ্চন

দেশের জন্য সততার সাথে কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ’— এমন মন্তব্য করেছেন সদ্য আত্মপ্রকাশ হওয়া দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।শুক্রবার (২৫ Read more

দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করলো ইসরায়েল
দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করলো ইসরায়েল

দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২১ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি Read more

আনোয়ারা-কর্ণফুলীতে শিয়ালের কামড়ে আহত ৪
আনোয়ারা-কর্ণফুলীতে শিয়ালের কামড়ে আহত ৪

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একদিনে শিয়ালের কামড়ে শিশুসহ চারজন আহত হয়েছেন। হঠাৎ শিয়ালের এ আক্রমণে গ্রামীণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে Read more

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দ করেছে আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি Read more

বরিশালে জাটকা ও রেনু পোনা জব্দ
বরিশালে জাটকা ও রেনু পোনা জব্দ

বরিশালের হিজলার মেঘনা নদীর ধুর খোলা নদীতে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১২০ কেজি জাটকা ও অবৈধ জাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন