গত আগস্ট মাসে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত ও ১২৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম পর্যবেক্ষণ ভিত্তিক এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়, এই মাসে শুধু সড়কপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫০২ জন নিহত ও ১২৩২ জন আহত হন। রেলপথে ৩৪টি দুর্ঘটনায় নিহত ৩৪ জন এবং নৌপথে ২১টি ঘটনায় ২৭ জন নিহত, ২২ জন আহত ও ১৩ জন নিখোঁজ রয়েছেন।সড়ক দুর্ঘটনায় ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত, যা মোট দুর্ঘটনার ৩৩.১৯ শতাংশ। ঢাকায় সবচেয়ে বেশি ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১২৮ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন। বরিশালে সবচেয়ে কম ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে।নিহতদের মধ্যে ছিলেন ১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৬২ জন চালক, ৯৫ জন নারী, ৪২ জন শিশু, ৫১ জন শিক্ষার্থী, ১১ জন শিক্ষক, ১ জন মুক্তিযোদ্ধা, ১ জন আইনজীবী ও ৩ জন সাংবাদিক। দুর্ঘটনায় জড়িত ৭৮৯টি যানবাহনের মধ্যে ২৬.১০ শতাংশ মোটরসাইকেল, ২৪.৭১ শতাংশ ট্রাক-কাভার্ডভ্যান, ১৫.০৮ শতাংশ বাস ও ১৩.৬৮ শতাংশ ব্যাটারিচালিত যান।দুর্ঘটনার ধরনে দেখা যায়, ৪৪.০৬ শতাংশ গাড়িচাপা, ৩০.৩৮ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৯.১৯ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া, ১.২০ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষ এবং ০.৬০ শতাংশ ওড়না পেঁচিয়ে দুর্ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে ৪৫.০৭ শতাংশ, আঞ্চলিক মহাসড়কে ২৬.৫৫ শতাংশ, ফিডার রোডে ২০.৩২ শতাংশ দুর্ঘটনা ঘটে।যাত্রী কল্যাণ সমিতি জানায়, দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে—বর্ষায় সড়কের ক্ষতি, রোড সাইন ও রোড ডিভাইডারের অভাব, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যান, বেপরোয়া গতি, উল্টো পথে চলাচল এবং যানবাহনের অতিরিক্ত যাত্রী বহন।দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামত, মহাসড়কে পর্যাপ্ত আলোকসজ্জা, দক্ষ চালক তৈরিতে প্রশিক্ষণ ও কর মওকুফ, ডিজিটাল ফিটনেস সনদ ও রোড সাইন স্থাপনসহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত
জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে জকসুর Read more

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক
‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক

কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে Read more

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা Read more

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)

বিশ্বকাপ বাছাইপর্বে আজ ইসরায়েলের মুখোমুখি ইতালি। এছাড়া ক্রোয়েশিয়া খেলবে মন্টেনেগ্রোর বিপক্ষে। সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্লোভেনিয়া।সিপিএলগায়ানা-সেন্ট কিটসসকাল ৬টা, স্টার স্পোর্টস ২ ও Read more

গাজায় ‘এখনই যুদ্ধ থামাতে’ যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান
গাজায় ‘এখনই যুদ্ধ থামাতে’ যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান

গাজায় ‘এখনই যুদ্ধ থামানোর’ আহ্বান জানিয়েছে ২৮টি দেশ। এসব দেশের মধ্যে- যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। খবর Read more

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ইন্দোনেশিয়া। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানিয়েছে, শনিবার (৩ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন