নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাজনৈতিক অস্থিরতার কারণে ২ দিন হোটেলেই অবরুদ্ধ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা। ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে গিয়েও স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলতে পারেননি জামাল ভূঁইয়ারা। সরকারবিরোধী আন্দোলনের জেরে পুরো দেশজুড়ে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ায় তাদের ‘হোটেল বন্দি’ থাকতে হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগে দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি এয়ারক্রাফটের (১৫৩৭) একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরছেন জাতীয় দলের ফুটবলার ও প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা।সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর থেকে নেপালে বিক্ষোভ শুরু হয়। তরুণ প্রজন্মের অংশগ্রহণে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সহিংস রূপ নিলে পরদিন ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও নেপালের পরিস্থিতি শান্ত হয়নি। বিভিন্ন এলাকায় লাগাতার বিক্ষোভ ও অগ্নিসংযোগ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে সেদিন দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত ত্রিভুবন বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।এদিকে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও কাঠমান্ডু আন্দোলনে উত্তাল হয়ে উঠলে, দ্বিতীয় ম্যাচের অনুশীলন বাতিল হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ ঘোষণার পাশাপাশি বাতিল করা হয় পরদিনের দ্বিতীয় ম্যাচও। এমনকি এই আন্দোলনে জামালদের অবস্থান করা টিম হোটেলের পাশেও জ্বালাও-পোড়াও চলছিল। ফলে গত দুই দিন হোটেলে বন্দী অবস্থায় ছিলেন ফুটবলাররা। এদিকে এই কদিন অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। বুধবারও টিম হোটেলে সবাই ঘাম ঝরিয়েছেন।  এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে রাতের আধারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
কালকিনিতে রাতের আধারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘরে ঢুকে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবারাত Read more

‘মেয়েটা আমার জীবন শেষ করেছে’ স্ত্রীকে গলা কেটে হত্যার পর বলল স্বামী
‘মেয়েটা আমার জীবন শেষ করেছে’ স্ত্রীকে গলা কেটে হত্যার পর বলল স্বামী

রাজধানীর দক্ষিণখানে রাস্তায় প্রকাশ্যে শিল্পী বেগম (২৫) নামের এক নারীকে গলা কেটে খুন করেছে তাঁর স্বামী মো. তুহিন (৩২)। এ Read more

আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন
আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন

ভুল-ত্রুটি ও ভালো-মন্দেই মানুষের জীবন। কেউ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়।কিন্তু কারো ভুলে তার প্রতি  ক্রোধ দেখানো, রাগ ঝাড়া, জেদ-উত্তেজনা কিংবা উগ্র-কাতর Read more

রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!
রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!

খাগড়াছড়ির রামগড়ে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার Read more

বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের সভাপতি
বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের সভাপতি

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন