আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংগঠনটি। বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর এখন আইসিসির জবাবের জন্য অপেক্ষা করছে বিসিবি। আইসিসির পক্ষ থেকে শিগগিরই বিসিবিকে সভার আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। তিনি বলেন “ক্রিকেট বোর্ডের পরিচালকদের নিয়ে আমরা দুটি সভা করেছি সিদ্ধান্ত নেওয়ার আগে। সিদ্ধান্তগুলি আপনারা এর মধ্যেই জানেন যে, আমরা নিরাপদ অনুভব করছি না, আমাদের দল এই মুহূর্তে ভারতে গিয়ে খেলুক। এজন্য আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং সেটায় উল্লেখ করেছি, আমরা কী করতে চাচ্ছি। কারণ আমাদের কাছে মনে হয়েছে, নিরাপত্তা একটা বড় কনসার্ন।’আইসিসি থেকে এখনও কোনো জবাব পায়নি বিসিবি। তবে দ্রুতই আলোচনার আশা করছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘তারা আমাদেরকে মিটিং করার জন্য বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা প্রকাশ করব। তবে যে ই-মেইলটা আমরা পাঠিয়েছি, এটির জবাবের ওপর নির্ভর করবে, আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব।’এদিকে চলতি বছর আগস্টে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশের কথা রয়েছে ভারতীয় দলের। বর্তমান পরিস্থিতিতে এই বছরও সিরিজটি ঝুলে গেছে নিশ্চিতভাবেই।তবে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সিরিজে কতটা প্রভাব ফেলবে সেই বিষয়ে কিছুটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘দুই দেশের সিরিজ বা বিশ্বকাপে খেলা, এগুলো একটা ব্যাপার, আর বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আরেকটি ব্যাপার। আপাতত বিশ্বকাপের ব্যাপার নিয়েই আমরা চিন্তা করছি।’মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নিার্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এনিয়ে তিনি বলেন, ‘এটা তো ভারতের ঘরোয়া ক্রিকেট। ঘরোয়া ক্রিকেট দেখাবে বা না দেখাবে, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এখানে কিছু বলার নেই। তবে এটা ঠিক, সরকার যে সিদ্ধান্ত নেয়, আমরা তা সমর্থন করি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ১৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের দিনক্ষণ
অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের দিনক্ষণ

অবশেষে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচির দিনক্ষণ। পুরুষ এশিয়া কাপের আসর বসবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে Read more

যশোরে প্রায় ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
যশোরে প্রায় ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

যশোরের কোতোয়ালী থানার কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের Read more

নোয়াখালীতে বিজয় দিবসকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট ছাত্রশিবির সভাপতির
নোয়াখালীতে বিজয় দিবসকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট ছাত্রশিবির সভাপতির

নোয়াখালীতে মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কিত Read more

ঈদের দিন কারাগারে ভিন্ন আয়োজন, বিশেষ আপ্যায়নে মমতাজ-আইভীরা
ঈদের দিন কারাগারে ভিন্ন আয়োজন, বিশেষ আপ্যায়নে মমতাজ-আইভীরা

সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগমসহ বেশ কয়েকজন Read more

পিএসএলে দল পেলেন সাকিব
পিএসএলে দল পেলেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে আসরের মাঝপথে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন