কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে চলেছে আইফোন ১৭। আইফোন প্রেমীদের মাঝে ইতোমধ্যেই বেশ কৌতূহল জাগিয়েছে মডেলটি। টেক জায়ান্ট অ্যাপলের নতুন এ মডেল নিয়ে প্রযুক্তি মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।গুঞ্জন আছে, এ বছর নিয়মিত মডেলের পাশাপাশি বাজারে আসতে পারে বিশেষ পাতলা সংস্করণ আইফোন ১৭ এয়ার। একই সঙ্গে নতুন নকশার ফাইনওভেন অ্যাকসেসরিও উন্মোচন করতে পারে অ্যাপল।তবে প্রশ্ন হচ্ছে, এসব সুবিধা আসলেই কতটা নতুন? বাস্তবে যেসব ফিচার নিয়ে বেশি আলোচনা হচ্ছে, তার অনেকগুলোই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে অনেক আগে থেকেই পরিচিত। অ্যাপল বনাম অ্যান্ড্রয়েড প্রতিযোগিতায় এ চিত্র একেবারেই নতুন নয়। এক দশকের বেশি সময় ধরে বাজারে নতুন প্রযুক্তির সূচনা প্রায় সব সময়ই করেছেন অ্যান্ড্রয়েড নির্মাতারা। ২০১৪ সালে আইফোন ৬–এ প্রথম এনএফসি যুক্ত হলেও স্যামসাংয়ের নেক্সাস এস ফোনে সেটি এসেছিল কয়েক বছর আগেই।একনজরে দেখে নেওয়া যাক, আইফোন ১৭–এ যেসব নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে, সেসবের মধ্যে কোনগুলো আগেই জায়গা করে নিয়েছে অ্যান্ড্রয়েড ফোনে।আইফোন ১৭ এয়ার কতটা পাতলা?  গুঞ্জন আছে, এবারে আসবে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা আইফোন। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, এটি প্রায় বোতামের সমান সরু। তবে স্যামসাং এরই মধ্যে একই ধরনের ফোন এনেছে। এ বছরের শুরুতে বাজারে আসা গ্যালাক্সি এস২৫ এজ এমনই এক অতিপাতলা ফোন। এমনকি দুটি ফোনের নকশায়ও অনেক মিল খুঁজে পাওয়া যায়। ফলে এ ক্ষেত্রেও আগে নাম লেখাল অ্যান্ড্রয়েড।প্রস্থজুড়ে ক্যামেরা বাম্প  আইফোন ১৭–এ ক্যামেরা বাম্প পেছনের প্রস্থজুড়ে বিস্তৃত হবে বলে জানা গেছে। অ্যাপলের জন্য এটি নতুন হলেও অ্যান্ড্রয়েডে বেশ আগেই এমন নকশা যুক্ত হয়েছে। গুগলের পিক্সেল ৯ ফোনে এরই মধ্যে একই রকম ক্যামেরা বাম্প দেখা গেছে। পার্থক্য শুধু নকশার ধরনে। পিক্সেলের বাম্প বাঁকানো, আর আইফোনের বাম্প হতে পারে আয়তাকার।ভেপার চেম্বার কুলিং  আইফোন ১৭–এ প্রথমবার যুক্ত হতে পারে ভেপার চেম্বার কুলিং প্রযুক্তি। এ প্রযুক্তি ফোনের অতিরিক্ত তাপ কমায়। কিন্তু এ প্রযুক্তিও নতুন নয়। ২০১৮ সালে রেজার ফোন ২–এ এটি প্রথম ব্যবহৃত হয়। পরে স্যামসাংসহ বেশির ভাগ নির্মাতা একই প্রযুক্তিসহ ফোন নিয়ে এসেছে। সম্প্রতি পিক্সেল ১০–এ যুক্ত হয়েছে ভেপার চেম্বার কুলিং।সব মডেলে ১২০ হার্টজ ডিসপ্লে  ধারণা করা হচ্ছে, পুরো আইফোন ১৭ সিরিজেই আসছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এত দিন শুধু প্রো মডেলেই এ সুবিধা ছিল। তবে অ্যান্ড্রয়েড ফোনে অনেক আগেই ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এসেছে। ২০২০ সালে গ্যালাক্সি এস২০ সিরিজের পুরো লাইনআপেই ১২০ হার্টজ ডিসপ্লে ব্যবহার করা হয়। এমনকি সাধারণ অ্যান্ড্রয়েড ফোনেও এখন একই সুবিধা পাওয়া যায়।১২ জিবি র‌্যাম  আইফোন ১৬–এ ৮ জিবি র‌্যাম যুক্ত করার পর এবার শোনা যাচ্ছে, আইফোন ১৭–এ থাকবে ১২ জিবি র‌্যাম। এটি হবে আইফোনে এখন পর্যন্ত সর্বোচ্চ র‌্যাম। মূলত নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার চালাতে বাড়তি হার্ডওয়্যার ক্ষমতা প্রয়োজন বলে র‌্যাম বাড়ানো হচ্ছে। তবে অ্যান্ড্রয়েড ফোনে ১২ জিবি র‌্যাম কোনো নতুন বিষয় নয়। স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রাতেই ১৬ জিবি র‌্যাম ব্যবহার হয়েছিল। এখন অনেক সাধারণ অ্যান্ড্রয়েড ব্র্যান্ড ২৪ জিবি পর্যন্ত র‌্যাম দিচ্ছে।বড় ব্যাটারি  আইফোন ১৬ প্রো ম্যাক্সে ছিল ৪৬৮৫ এমএএইচ ব্যাটারি ধারণক্ষমতার, যা ছিল এখন পর্যন্ত আইফোনের সবচেয়ে বড় ব্যাটারি। এবার গুঞ্জন উঠেছে, আইফোন ১৭ প্রো ম্যাক্সে আসবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সুবিধা পেয়েছেন অনেক আগেই। গ্যালাক্সি এস২০ আলট্রাতেই ২০২০ সালে প্রথম ৫০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত হয়েছিল। এখন অ্যান্ড্রয়েড ফোনে এটি প্রায় খুবই সাধারণ হয়ে গেছে।নতুন নকশা ও আইওএস ২৬  আইওএসের বড় ধরনের নকশাগত পরিবর্তন আসছে আইওএস ২৬–এর মাধ্যমে। ২০১৩ সালে আইওএস ৭ চালুর পর এটিই হবে সবচেয়ে বড় ভিজ্যুয়াল পরিবর্তন। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ ধরনের পরিবর্তনের অভিজ্ঞতা অনেকবারই পেয়েছেন। অ্যান্ড্রয়েডের জন্য গুগল চালু করেছে ম্যাটেরিয়াল ডিজাইন (২০১৪), ম্যাটেরিয়াল ইউ (২০২১) ও সর্বশেষ ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ (২০২৫)।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের আনন্দঘন পরিবেশে নেমে এলো শোকের ছায়া
বিয়ের আনন্দঘন পরিবেশে নেমে এলো শোকের ছায়া

চট্টগ্রামের সাতকানিয়ায় এক পরিবারের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বিয়ের উৎসবের হাসি-কোলাহল হঠাৎ স্তব্ধ হয়ে যায় দুই শিশুর পানিতে ডুবে Read more

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

নিজ দল থেকে পদত্যাগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন।রবিবার (০১ জুন) রাত ৮টায় Read more

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ময়মনসিংহের ত্রিশাল সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।আহত এক জন।ত্রিশাল থানা পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত Read more

ফেসবুকে অনুদান চাইলেন এনসিপি প্রার্থী
ফেসবুকে অনুদান চাইলেন এনসিপি প্রার্থী

নির্বাচনি ব্যয় জনগণের অর্থে স্বচ্ছভাবে পরিচালনার কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত Read more

ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ
ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন Read more

ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের
ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন