জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সাথে ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে এবার কানাডার মেজর লিগ সকারে (এমএলএস) নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন থমাস মুলার। কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে যোগ দিয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার। গত মৌসুমের শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুলার। বায়ার্নের হয়ে সবশেষ ক্লাব বিশ্বকাপে মাঠে নেমেছিলেন তিনি। গুঞ্জন আছে অস্ট্রেলিয়ার এ-লিগের দল সিডনি এফসি তাঁকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল এবং সে প্রস্তাবে রাজিও ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত গুঞ্জন উপক্ষো করে ভ্যাঙ্কুভারেই যোগ দিয়েছেন তিনি। বায়ার্নের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করেছেন মুলার। যা ক্লাবটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়াও করেছেন ২৭৬টি  তাছাড়া ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন এই জার্মান তারকা ফুটবলার। প্রসঙ্গত,  বর্তমানে এএমএলএসে মোট ৩০টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে। এই টুর্নামেন্টকে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল প্রতিযোগিতা বলা হলেও কানাডার তিনটি ক্লাব এতে অংশ নেয়। এই তিনটির একটি হচ্ছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস, যেখানে মুলার দু’বছরের চুক্তিতে খেলবেন। বাকি ২৭টি ক্লাব যুক্তরাষ্ট্রভিত্তিক।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন
গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন

পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা ও বাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে রফিক মাতুব্বর (৩০) Read more

মহেশপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মহেশপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে শাওন হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর Read more

গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’
দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ Read more

পুঠিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুঠিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহীর পুঠিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৩২) গেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন