আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইরাইডার্স। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের জেরে তাকে বাদ দিয়ে বিকল্প ব্যবস্থা নিতে দলটিকে অনুরোধ জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এও বলা হয়েছে, মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতে চাইলে সেটি অনুমোদন করবে বোর্ড। তবে ঠিক কী কারণে ফিজকে ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি বোর্ড। তিনি আরও জানান, ‘যদি কেকেআর কোনো বিকল্প খেলোয়াড় চায়, সে ক্ষেত্রে বিসিসিআই বদলির অনুমতি দেবে।’প্রসঙ্গত, গত ডিসেম্বরে নিলামে মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক এবং কিছু ধর্মীয় নেতা দাবি তুলেছেন যে, মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। কেকেআর মালিক শাহরুখ খানকেও এ নিয়ে সমালোচনা করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে স্পার আড়ালে দেহব্যবসার ঝড়, নেপথ্যে ছদ্মবেশী ভূয়া সাংবাদিক চক্র
চট্টগ্রামে স্পার আড়ালে দেহব্যবসার ঝড়, নেপথ্যে ছদ্মবেশী ভূয়া সাংবাদিক চক্র

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের ছায়ায় প্রশাসনিক শৈথিল্যের সুযোগে চট্টগ্রাম মহানগরীতে আশঙ্কাজনক হারে বিস্তৃত হয়েছে “স্পা সেন্টার” নামের ছদ্মবেশী ভিআইপি পতিতালয়। আধুনিক Read more

ভূঞাপুরে এক দশকের তথ্য বিভ্রাটের অবসান করলেন ইউএনও আবদুল্লাহ
ভূঞাপুরে এক দশকের তথ্য বিভ্রাটের অবসান করলেন ইউএনও আবদুল্লাহ

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে পুরনো ও বিভ্রান্তিকর তথ্য দীর্ঘদিন রাখা হয়েছিল। এর ফলে অনলাইনে তথ্য খোঁজার সময় সাধারণ Read more

খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ
খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ

ওভাল টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিলো মাত্র ৭ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ১ উইকেট। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ভারতকে Read more

ইরানের সঙ্গে ব্যবসা করা সব দেশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইরানের সঙ্গে ব্যবসা করা সব দেশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় Read more

গাজায় শান্তি চুক্তির আলোচনায় যাচ্ছেন না নেতানিয়াহু
গাজায় শান্তি চুক্তির আলোচনায় যাচ্ছেন না নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের শারম আল-শেখে ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নেবেন না। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন