বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেওয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বাবা-মায়ের আদর্শ ধারণ করে দেশকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।আজ শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দল এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি আয়োজন করে।তিনি বলেন, এই যাত্রার মূল লক্ষ্য হলো সেই আদর্শকে ধারণ করা, যার জন্য তিনি (খালেদা জিয়া) দীর্ঘ ৪০-৪৫ বছর নিরন্তর সংগ্রাম করে গেছেন।রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে চার দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে; যিনি গোটা জাতিকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক সংকট ও হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, ফ্যাসিস্টরা তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করেছিল। তিনি পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করলেও সেখানে তার ওপর চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছে। কেন এই নেত্রী তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হলেন তা আজ গোটা জাতির কাছে একটি বড় প্রশ্ন। যে নেত্রীকে একসময় পায়ে হেঁটে কারাগারে যেতে দেখা গিয়েছিল, পরে তিনি হুইল চেয়ারে করে সেখান থেকে বের হন এবং দিনের পর দিন তাকে হাসপাতালেই কাটাতে হয়েছে।রিজভী বলেন, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত থাকলেও তার অটুট মনোবল, ধৈর্য এবং সাহস ছিল প্রবল। তার জানাজায় মানুষের যে অভূতপূর্ব জনস্রোত দেখা গেছে, তার মাধ্যমে এটিই প্রতীয়মান হয় যে আল্লাহ তাকে গৌরবান্বিত করেছেন। তার বিরুদ্ধে অনেক কুরুচিপূর্ণ ও নোংরা কথা বলা হলেও তিনি তার সৌজন্যবোধের মাধ্যমে প্রমাণ করেছেন যে, যারা এমন কথা বলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী মহিলা দলকে অত্যন্ত ভালোবাসতেন এবং বর্তমানের এই নেতৃত্বও তার হাতেই তৈরি। বিএনপি, মহিলা দল এবং সব অঙ্গসংগঠন তার দেখানো আদর্শ, নৈতিকতা এবং অঙ্গীকারের পথ ধরে এগিয়ে যাবে। তার দেখানো পথে চললেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখা সম্ভব হবে। এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার Read more

বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে নাটোরে মার্কিন বন্ধু!
বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে নাটোরে মার্কিন বন্ধু!

বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন। তাঁর গন্তব্য— নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের Read more

মালয়েশিয়ায় ভিসাধারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর শক্ত বার্তা
মালয়েশিয়ায় ভিসাধারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর শক্ত বার্তা

মালয়েশিয়ায় অবস্থানরত ভিসাধারীদের জন্য কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল। তিনি বলেছেন, 'আইন ভঙ্গকারী যেই হোক না Read more

চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে Read more

এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন
এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন