নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ‘ইন্টারন্যাশনাল কলোকুইয়াম অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিটিসি ২০২৫)’ ও এমআইএস ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ও এমআইএস নেট এর যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।বুধবার (১৭ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রহুল আমিন অডিটোরিয়ামে সকাল দশটায় এই সেমিনার আরম্ভ হয়। সেমিনারের আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক, সহযোগী অধ্যাপক ড. এস কে হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক তন্ময় দে, ত্রিসা সাহা, মোঃ শাহরিয়ার সেতু, ইসরাত জাহান শিথি। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এমআইএস নেট’র সভাপতি ও সেমিনারের অর্গানাইজিং চেয়ার মোঃ আবু সাঈদ।আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সেমিনারে কি-নোট স্পিকার উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের জোনাল হেড জনাব কাজী মোহাম্মদ জিয়াউল করিম, রবি আজিয়াটা লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেট অপারেশন) মো. মুনজুর মোর্শেদ, ওয়েব ফন্টেইনের প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার দীপেশ বণিক, সিনেসিস আইটি পিএলসির হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট মইনুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের আইটি বিভাগের ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান নূর।ক্যারিয়ার, ব্যবসা এবং তথ্য প্রযুক্তির নেতৃবৃন্দকে একত্রিত করার লক্ষ্যে আয়োজিত দুইদিন ব্যাপী এই সম্মেলনের প্রথমদিনে এমআইএস ডে-২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা, কেস প্রতিযোগিতা, দাবা, এক্সটেম্পোর স্পিচসহ বিভিন্ন বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা। সেমিনারে বিশেষজ্ঞ বক্তারা এসময় একাডেমিয়া ও শিল্পের সংযোগ ও সহযোগিতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। যা সমসাময়িক সমস্যা এবং ব্যবসা, প্রযুক্তি ও তথ্য ব্যবস্থার উদীয়মান প্রবণতাগুলিকে মোকাবেলা করবে বলে আশা আয়োজকদের। অনুষ্ঠানে এমআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, দেশ-বিদেশের গবেষক, একাডেমিশিয়ানরা অংশগ্রহণ করেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ৮৬৪ জন প্রার্থীর ৫ Read more

র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব চৌধুরী
র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব চৌধুরী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বর্তমান মুখপাত্র Read more

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ Read more

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের Read more

অর্থের অভাবে মৃত্যুর যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছে রাজিয়া
অর্থের অভাবে মৃত্যুর যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছে রাজিয়া

১৮ বছর বয়সী রাজিয়া কখনো বসে, কখনো শুয়ে কাটছে তার অসুস্থ জীবন। 'কী করব, ফুসফুসে পানি জমে গেছে। অপারেশন করা Read more

ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ
ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে মধ্যরাতে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।বৃহস্পতিবার (২৯ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন