চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই ওসমান হাদিকে দাফন করা হয়েছে। পরে তার কবরে রক্তজবা ফুলগাছ রোপণ করা হয়।শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ওসমান হাদির জানাজা। লাখো মানুষের অংশগ্রহণে হওয়া এই জানাজায় নামাজ পড়ান তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজাস্থলে উপস্থিত মানুষজনের পাশাপাশি টেলিভিশনের পর্দায় যারা সরাসরি অনুষ্ঠান দেখেছেন, তাঁদের অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।জানাজা শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। আগেই সিদ্ধান্ত ছিল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাঁর চিরনিদ্রার স্থান হবে।শনিবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের উপস্থিতিতে মিছিল সহকারে মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।জানাজায় অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। দুপুরের মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, বিজয় স্মরণী ও আসাদগেটসহ আশপাশের এলাকাগুলোতে জনসমাগম চোখে পড়ার মতো হয়ে ওঠে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন
বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ।শনিবার (১৩ ডিসেম্বর) Read more

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ আটক ৭৭০
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ আটক ৭৭০

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৭৭০ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির পর্যটনকেন্দ্রিক এলাকা Read more

যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য  আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত Read more

বরিশালে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, মাদক ব্যবসায়ী নিহত
বরিশালে  র‌্যাবের সঙ্গে গোলাগুলি, মাদক ব্যবসায়ী নিহত

বরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন মাদক ব্যবসায়ীরা।এসময় Read more

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় Read more

মুজিবনগরে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
মুজিবনগরে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় স্বাধীনতা সড়ক দিয়ে সীমান্ত পেরিয়ে আসা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন