অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত হোটেল গ্র্যান্ড ইন-এ অভিযান চালাচ্ছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার পর এ অভিযান শুরু হয়।উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপ চলছে। এরপর রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করি। অভিযানে এসব অভিযোগের সত্যতা মেলে।তিনি বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অভিযান এখনো চলমান। অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে
ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে

ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির Read more

পৌনে ২ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস
পৌনে ২ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

ইনস্টাগ্রামের অন্তত ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১১ জানুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক Read more

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক ঘাঁটির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক Read more

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।রাজধানীর ধানমন্ডিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন