ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সেতুটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্নিমাণ না হওয়ায় সেতুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও বাধ্য হয়ে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার হচ্ছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের জন্য এটি একমাত্র ভরসা।স্থানীয়রা জানান, সেতুটির ওপর দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে কৃষিপণ্য পরিবহন, জরুরি রোগী আনা-নেওয়া এবং দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় অটোরিকশা চালকরাও আতঙ্ক নিয়ে সেতুটি পার হন। একসঙ্গে দুটি অটোরিকশা চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন শত শত মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সেতুটি দ্রুত ভেঙে নতুন করে নির্মাণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন জনসাধারণ। এবিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস জানান, ভোরাঘাট সেতুটি ১৯৯৫ সনে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেতটি ঝুকিপূর্ণ হওয়ায় সংস্কার ও নতুন একটি সেতু করার জন্য প্রস্তাবনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, ভোড়াঘাট ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রীজটি নতুন করে নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা
যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে অগ্রসর হওয়া জামায়াতে ইসলামীসহ ৮টি ইসলামি দলের পদযাত্রা পুলিশের বাধার মুখে Read more

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৬ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটি ও কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে Read more

চট্টগ্রামে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এলাকায় চুরির অপবাদে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও Read more

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: আয়শার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: আয়শার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে, Read more

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার Read more

বাঁশখালীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!
বাঁশখালীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রকাশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলাকারী কালীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন