নিউইয়র্কের ব্যস্ত আকাশসীমায় অল্পের জন্য মুখোমুখি পরিস্থিতি এড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহনকারী এয়ার ফোর্স ওয়ান ও স্পিরিট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। খবর দ্য ইকোনমিক টাইমসব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ফোর্ট লডারডেল থেকে বোস্টনগামী স্পিরিট এয়ারলাইন্সের এয়ারবাস A321 (ফ্লাইট ১৩০০) ও রাষ্ট্রপতির বোয়িং ৭৪৭ প্রায় একই উচ্চতায় একে অপরের কাছে চলে আসে। বিষয়টি টের পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটদের একাধিকবার দিক পরিবর্তনের নির্দেশ দেন।যদিও বিমান দুটি কয়েক মাইল দূরে ছিল এবং কোনও নিরাপত্তাসীমা অতিক্রম করেনি, তবু ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নজর কেড়েছে। কারণ, একদিকে ছিল প্রেসিডেন্টের বিখ্যাত বিমান, অন্যদিকে ছিল নিউইয়র্কভিত্তিক কন্ট্রোলারের ক্রমাগত ক্ষুব্ধ রেডিও নির্দেশ।ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি প্রথম ব্লুস্কাই অ্যাপের ‘@JonNYC’ অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল এবং অডিওটি এক্সে ‘@thenewarea 51’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। যদিও ব্লুমবার্গ নিউজ মূল এয়ার ট্রাফিক কন্ট্রোল রেকর্ডিংয়ের মাধ্যমে অডিওটি যাচাই করতে পারেনি।এয়ার ট্রাফিক কন্ট্রোলার যখন তার প্রাথমিক বার্তার কোনও সাড়া পেলেন না, তখন তিনি বারবার বলতে থাকেন- স্পিরিট-১৩০০ মনোযোগ দিন, ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন। এরপর কন্ট্রোলার আরও উচ্চ স্বরে আদেশ দেন স্পিরিট-১৩০০, এখনই ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন।শেষবারের মতো তিনি চিৎকার করে বলেন, স্পিরিট উইংস-১৩০০, ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন। দ্রুত।অবশেষে স্পিরিটের পাইলটরা গতিপথ পরিবর্তনের নির্দেশটি গ্রহণ করেন। তখন কন্ট্রোলার বলেন, ‘স্পিরিট-১৩০০, আপনার বাম উইং থেকে ৬ বা ৮ মাইল দূরে একটি ট্রাফিক রয়েছে। এটি একটি বোয়িং-৭৪৭। আমি নিশ্চিত, আপনি দেখতে পাচ্ছেন, এটি কার এবং এতে কে আছেন।’তারপর নিউইয়র্কের ওই কন্ট্রোলার স্পিরিট ক্রুদের উদ্দেশে শেষবারের মতো সতর্ক করে বলেন, ‘মনোযোগ দিন! আইপ্যাড বন্ধ করুন!’প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল স্থানীয় সময় রাতে লন্ডনে পৌঁছান। এই রাষ্ট্রীয় সফরে উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোবারক মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত পৌনে ১০টার Read more

নৌ-পথে ইজারা নিয়ে দ্বন্দ্ব, যাত্রীদের ভোগান্তি
নৌ-পথে ইজারা নিয়ে দ্বন্দ্ব, যাত্রীদের ভোগান্তি

মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ নৌ-রুটে ইজারা নিয়ে দু'পক্ষের দ্বন্দ্বে নৌ-চলাচল বন্ধ, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।জানা গেছে, মঙ্গলবার ১ জুলাই Read more

রামগড়ে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
রামগড়ে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়ির রামগড় ইউনিয়নের পশ্চিম বলিপাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত দুইটার দিকে Read more

এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার
এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের Read more

‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’
‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’

জীবন থেকে পালাতে চেয়েছিলেন রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাসে Read more

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা এলাকায় পারিবারিক কলহের জেরে মিতু আক্তার (৩২) নামে এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন