নওগাঁর ধামইরহাট থানার হাজতে বসে হত্যা মামলার আসামি রক্ষিত আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ কাণ্ডে থানা পুলিশের দায়িত্বের গাফিলতিতে ওসি আবদুল মালেককে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। এ ঘটনায় নতুনভাবে আরো ৩ জন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার একজন এসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। তারা প্রত্যেকেই বর্তমানে জেলা পুলিশ লাইনে রয়েছেন।নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, গত মঙ্গলবার রাতে থানার হাজতে বিভিন্ন অপরাধের আসামি থাকলে হত্যা মামলার এজাহারভুক্ত মো. সাগর হোসেন (৩০) নামের একজন আসামিকে নারী হাজতে এক হাতে হাতকড়া অবস্থায় রাখা হয়। সে ওই রাতে হাজতের ভিতরে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র রাখা একটি ট্রাংকের সিলগালা নখ দিয়ে খুলে ফেলেন। পরে সেখানে রাখা চাবি দিয়ে ট্রাংকের তালা খুলে সেখানে রাখা প্রশ্নপত্রের একটি সেট বের করেন। তার মধ্যে কয়েকটি প্রশ্নপত্র ছিড়ে ফেলেন এবং বাকি প্রশ্নপত্রগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। উক্ত ঘটনার ফলে আসামিকে আরো একটি মামলা দায়ের শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। ঘটনায় নওগাঁ জেলা প্রশাসকের পক্ষে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গতকাল শনিবার বিকালে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম প্রশ্নপত্র তছনছ ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শনে আসেন। এ সময় তিনি প্রশ্ন ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের ৩০৫ নম্বর কোডটি বাতিল করা হয়েছে। নতুন করে আরো একটি প্রশ্নপত্রের সেট তৈরি করা হলে সেই সেট প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে। ইতিহাস বিষয়ের এইচএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা
দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কাকে। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনী Read more

রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বাড়ি নির্মাণের সময় হামলায় নির্মাণাধীন ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।স্থানীয়দের Read more

জেনে নিন সিলেটে কখন কোথায় ঈদের জামাত
জেনে নিন সিলেটে কখন কোথায় ঈদের জামাত

প্রতিবারের মতো এবারও সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল সাড়ে Read more

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত
খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

খুলনার সার্জিক্যাল এলাকায় গুলিবিদ্ধ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদার (৩৭) বর্তমানে শঙ্কামুক্ত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা Read more

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত Read more

বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার 
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাব-৯ এর অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার (৭ মে) মধ্যরাতে  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন