শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয় বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টি রংপুরের শতাধিক নেতাকর্মী। এর আগে তারা দলটি থেকে পদত্যাগ করেন বলে জানা গেছে।সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর গুপ্তপাড়াস্থ ব্যক্তিগত কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর হাতে ফুলেল তোড়া দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।বিএনপিতে যোগদানকারীরা হলেন ৩৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহসাধারণ সম্পাদক ওবায়দুল, সহসভাপতি দুদা মিয়া, সহসভাপতি আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ার সহ শতাধিক নেতাকর্মী।সদ্য যোগদানকারীরা বলেন, দীর্ঘ দিন রংপুর বঞ্চিত ছিল। উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন হয় নাই। জাতীয় পার্টি রংপুরকে শোষণ করেছে। এখন সময় এসেছে রংপুরের প্রকৃত উন্নয়ন বুঝে নেবার। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন তারা। এসময় রংপুর সদর ৩ আসন বিএনপির প্রার্থীকে জেতাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, ‘আজকে যারা বিএনপিতে যোগদান করলেন, তারা দীর্ঘ দিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং রংপুরের উন্নয়নের স্বার্থে বিএনপির সাথে থাকার দৃঢ় প্রত্যয়ে যোগদান করলেন। আমি তাদের স্বাগত জানিয়েছি। আমি মনে করি এভাবেই বিএনপির তৃণমুল আরো বেশি শক্তিশালী হবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে খোঁজ মিলেছে নিখোঁজ রাইসার, তবে আর বেঁচে নেই
অবশেষে খোঁজ মিলেছে নিখোঁজ রাইসার, তবে আর বেঁচে নেই

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি। অবশেষে তার Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

পন্টুনের নিচে চলে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা ও জানালা
পন্টুনের নিচে চলে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা ও জানালা

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি পন্টুনের নিচে চলে গেছে। যে কারণে বাসের জানালা ও দরজা ভাঙা Read more

কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত
কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। দুই টেস্টের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন মাত্র দুইজন ওপেনার। Read more

নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা
নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলমান তীব্র গরমে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড সূর্যতাপ ও তাপপ্রবাহে উপজেলার নানা শ্রেণি-পেশার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন