‘নতুন মেসি’ লামিনে ইয়ামালই হতে যাচ্ছেন বার্সার নতুন নাম্বার টেন। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই স্প্যানিশ তারকার গায়েই উঠতে যাচ্ছে দশ নম্বর জার্সি।২০০৮-০৯ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত বার্সেলোনার হয়ে ১০ জার্সি পরে মাঠ মাতিয়েছেন লিওনেল মেসি। ২০২১ সালে তিনি পিএসজি পাড়ি জমালে এই জার্সির ভার তুলে দেয়া হয় তরুণ আনসু ফাতির কাঁধে। শুরুটা আশাব্যঞ্জক হলেও চোট আর ধারাবাহিকতার অভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি এই তরুণ ফুটবলার।তবে এবার সেই জার্সি পেতে যাচ্ছে যোগ্য দাবিদারকে। ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী মৌসুম থেকে বার্সেলোনার ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল, মেসির সঙ্গে যার তুলনা দেয়া হয়।এবার বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৪ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে ক্লাবের হয়ে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা জয়ের কৃতিত্ব আছে এই বিস্ময় বালকের। দারুণ নৈপুণ্যে ইয়ামালই হতে পারেন বার্সার পরবর্তী মেসি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার: অমিত শাহ
স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার: অমিত শাহ

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর Read more

১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

১০ জন শহীদসহ ৩ ক্যাটাগরির আহত আরও ১,৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। গতকাল সোমবার (২৮ জুলাই) Read more

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স Read more

চকরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২
চকরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় ঢাকামুখী যাত্রীবাহী এসি বাসের ধাক্কায় আবদুল মালেক (৩৫) ও জাফর আলম(৫৫) নামে ২ পথচারী নিহত হয়েছে। এ সময় Read more

মাদকাসক্ত প্রমাণিত হলে জকসুতে প্রার্থিতা বাতিল
মাদকাসক্ত প্রমাণিত হলে জকসুতে প্রার্থিতা বাতিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে মাদকাসক্ত Read more

৩৫ বছর পরও থামেনি সেই রাতের আর্তনাদ
৩৫ বছর পরও থামেনি সেই রাতের আর্তনাদ

কখনো কখনো কোনো রাত পুরো জীবনের গায়ে এমনভাবে ছাপ ফেলে দেয়- যার দাগ কোনোদিন মোছা যায় না। ১৯৯১ সালের ২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন